দমদম বিস্ফোরণে শিশু মৃত্যুর দায়ও বিজেপির! গর্জে উঠলেন ‘বাকরুদ্ধ’ জ্যোতিপ্রিয়
ইসলামপুরের পর দমদম-বিস্ফোরণ-কাণ্ডেও শিশুমৃত্যুর দায় বিজেপির উপর চাপাল তৃণমূল। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, একটা রাজনৈতিক দল, এমন ঘটনা ঘটাকে পারে! তা ভেবেই বাকরুদ্ধ হয়ে যাচ্ছি।
ইসলামপুরের পর দমদম-বিস্ফোরণ-কাণ্ডেও শিশুমৃত্যুর দায় বিজেপির উপর চাপাল তৃণমূল। প্রথম মন্ত্রী পূর্ণেন্দু বসু, তারপর মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রয় মল্লিক নিশানা করলেন কেন্দ্রের শাসক বিজেপির দিকে। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, একটা রাজনৈতিক দল, এমন ঘটনা ঘটাকে পারে! তা ভেবেই বাকরুদ্ধ হয়ে যাচ্ছি।

তিনি ব্যাখ্যা করেন, দমদম বিস্ফোরণকাণ্ড গকভীর চক্রান্ত। দমদমের মতো জনবহুল জায়গায় এই ধরনের ঘটনা ঘটল। টার্গেট ছিল তাঁদের জনপ্রিয় চেয়ারম্যান পাঁচু রায়। তাঁকে মারতে এসেই এই বিস্ফোরণ ঘটিয়ে গেল দুষ্কৃতীরা। তার জেরে বিস্ফোরণের বলি হতে হল নিষ্পাপ শিশুকে। এ ঘরনের ঘটনা মেনে নেওয়া যায় না।
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, কোনও শুভবুদ্ধিসম্পন্ন রাজনৈতিক দল এমন করতে পারে, ভাবতে পারছি না। এর কড়া জবাব দেওয়া হবে। ছেলেরা এবার রুখে দাঁড়াবে বিজেপির এই হিংসা ছড়ানো রাজনীতির বিরুদ্ধে। কই আগে তো এমন অবস্থা ছিল না। আজ বিজেপি রাজ্যে প্রবেশ করতেই হিংসার ঘটনা ঘটছে। ওরা আবার ইসলামপুর নিয়ে চিৎকার করছে। আসলে ওরা বিভাজনের রাজনীতি করছে।
উল্লেখ্য, দমদমের নাগের বাজারে বিস্ফোরণের বলি হয়েছে শৈশব। মৃত্যু হয়েছে বছর সাতের বিভাস ঘোষের। আরও ১০-১২ জন জখম হন। এরপরই বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। বিস্ফোরণ নিয়ে থিওরি অফ এলিমেনিশনের তত্ত্ব প্রয়োগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক পূর্ণেন্দু বসু। গর্জে ওঠেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বাম বিধায়ক সুজন চক্রবর্তী।












Click it and Unblock the Notifications