‘পরিবর্তনের ‘বিপদ’ ধেয়ে আসছে ত্রিপুরায়’! ‘উগ্রপন্থী’ তকমায় বিজেপিকে খোঁচা ফিরহাদের

তালিবানি কায়দায় হিংসা ছড়ানোই এই সরকারের কাজ। ত্রিপুরার মানুষ এখন বুঝতে পারছেন পরিবর্তনের নামে কোন বিপদকে তাঁরা আহ্বান করেছেন। বললেন ফিরহাদ।

বিজেপির সরকারকে 'উগ্রপন্থী' তকমা দিয়ে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম। তিনি বললেন, তালিবানি কায়দায় হিংসা ছড়ানোই এই সরকারের কাজ। ত্রিপুরার মানুষ এখন বুঝতে পারছেন পরিবর্তনের নামে কোন বিপদকে তাঁরা আহ্বান করেছেন। যে বিপদ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে ত্রিপুরাকে।

‘পরিবর্তনের ‘বিপদ’ ধেয়ে আসছে ত্রিপুরায়’! ‘উগ্রপন্থী’ তকমায় বিজেপিকে খোঁচা ফিরহাদের

ত্রিপুরায় 'চলো পাল্টাই'য়ের হাওয়া লাগার পরই জ্বলছে পুরো রাজ্য। বুলডোজার চালিয়ে লেনিন মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। সিপিএমের পার্টি অফিস দখল করে নেওয়া হয়েছে। বিজেপি সরকার গঠনের আগেই রাজ্যে বুলডোজার চালাতে শুরু করেছে। এরই প্রতিবাদে শুধু সিপিএম নয়, তাদের প্রবল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সমালোচনায় বিদ্ধ করেছেন বিজেপি সরকারকে।

ফিরহাদ হাকিম বলেন, 'উগ্র হিংসার রাজনীতি করা ছাড়া এই সরকার কিছু করতে জানে না। তালিবানরা যেমন উগ্র মনোভাবাপন্ন, তেমনই বিজেপি সরকারের প্রতিনিধিরা। সর্বদাই দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করে চলেছে। এখনও সরকার গড়েনি ত্রিপুরায়। এরই মধ্যে উত্তাপ ছড়িয়েছে। যে পরিবর্তন ওই রাজ্যে এসেছে, তাতে মানুষের রাতের ঘুম চলে যাওয়ার জোগাড় হয়েছে।'

একইভাবে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বিজেপি সরকারকে দাঙ্গাবাজের সরকার বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, 'সরকার গঠনের আগেই মূর্তি ভাঙতে বুলডোজার চালাচ্ছে, এরপর তাহলে রাজ্যে কী শোষণ চালাবে, তা সহজেই অনুমেয়। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে।'

এদিন ত্রিপুরায় লেনিন মূর্তি ভাঙার প্রতিবাদ গর্জে ওঠে কলকাতায়। কলকাতায় সিপিএম বিরাট মিছিল বের করে লেনিন মূর্তির প্রতিবাদে। আর বাঁকুড়ায় মমতা বলেন, 'মূর্তি ভাঙা সরকারের কাজ নয়। আমাদের প্রতিবাদ চলবে এই অত্যাচারের বিরুদ্ধে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+