দিলীপ ঘোষ যোগ দেবেন তৃণমূলে! মন্ত্রীর কথায় জোর জল্পনা পুরভোটের আগে
একুশের নির্বাচনের পরই বিজেপি ভাঙতে শুরু করেছিল। একে একে তৃণমূলে যোগ দেওয়ার লাইন পড়ে যায়। মুকুল রায় থেকে শুরু করে সব্যসাচী দত্ত, হালে রাজীব বন্দ্যোপাধ্যায়রা ফিরে আসেন তৃণমূলে।
একুশের নির্বাচনের পরই বিজেপি ভাঙতে শুরু করেছিল। একে একে তৃণমূলে যোগ দেওয়ার লাইন পড়ে যায়। মুকুল রায় থেকে শুরু করে সব্যসাচী দত্ত, হালে রাজীব বন্দ্যোপাধ্যায়রা ফিরে আসেন তৃণমূলে। আবার আপাদমনস্তক বিজেপি বাবুল সুপ্রিয়ও যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিতে। এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা উসকে দিলেন খোদ তৃণমূলের মন্ত্রীই।

দিলীপ ঘোষ সংগঠনের রাশও হারাচ্ছেন?
একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজপাট খুইয়েছেন। রাজ্য সভাপতির পদে তাঁকে সরিয়ে বসানো হয়েছে তরুণ-তুর্কি সুকান্ত মজুমদারকে। দিলীপ ঘোষ সংগঠনের রাশও হারাচ্ছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। তিনি বর্তমানে প্রায় গুরুত্বহীন কেন্দ্রীয় সহ সভাপতির পদে। একদা যে পদে বসেছিলেন মুকুল রায়।

তৃণমূলের মন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা দিলীপকে নিয়ে
এমতাবস্থায় দিলীপ ঘোষকে নিয়ে খোঁচা দিলেন তৃণমূলের মন্ত্রী অরূপ বিশ্বাস। বলা ঠিক, খোঁচা খেয়ে পাল্টা খোঁচা দিলেন। মানে ইট খেয়ে পাটকেলের মতো। দিলীপ ঘোষ মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্য করছেন, দলরে সমালোচনা করছেন ঠিকই, কি্ন্তু এক্ষেত্রে তিনি তৃণমূলের সমালোচনা করেছিলেন কলকাতায় জলযন্ত্রণা নিয়ে। তারপর তৃণমূলের মন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনার পারদ চড়েছে।

দিলীপ কি ফুল বদল করতে পারেন? জল্পনা
দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা তিনি কি ফুল বদল করতে পারেন? মানে পদ্মফুল ছেড়ে জোড়া ফুলে আসতে পারেন? তা নিয়েই রাজ্য রাজনীততে গুঞ্জন শুরু হয়েছে অরূপ বিশ্বাসের মন্তব্যের পর। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভা নির্বাচনের আগে শেষবেলায় ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল। সেই ইস্তেহার প্রকাশ নিয়ে শাসক দলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বিবৃতি অরূপের
বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ শনিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে বলেন, লোকেরা জানুন ওঁরা কী কাজ করবেন। আগেও তো প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার কটা পূরণ করেছেন ওঁরা। বিজেপির দেখেই তো করছে। এই কটাক্ষেরই পাল্টা দিতে গিয়ে অরূপ বিশ্বাস দিলীপ ঘোষের তৃণমূল-যোগ সম্ভাবনা নিয়ে ইঙ্গিতপূর্ণ বিবৃতি দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ছাতার তলায় দিলীপ!
শনিবার যাদবপুরে পুরভোটের দলীয় প্রার্থীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, বিজেপির আবার ইস্তেহার কী! ওরা কটা আসন আর পাবে। একটি সিটও বিজেপি পাবে কি না সন্দেহ। আর দিলীপ ঘোষ কাদের হয়ে কথা বলছেন, সেটা আমাকে জিজ্ঞাসা করতে হবে ওনাকে। বলা যয়া না আবার কোনওদিন তাঁকেও না মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ছাতার তলায় আসতে হয়।












Click it and Unblock the Notifications