শুভেন্দুর গ্রেফতারির দাবিতে রাজভবন অভিযান, তৃণমূলের প্রতিনিধি দলের অংশ অর্জুন সিংও

শুভেন্দুর গ্রেফতারির দাবিতে রাজভবন অভিযান, তৃণমূলের প্রতিনিধি দলের অংশ অর্জুন সিংও

বিজেপিতে যোগ দিয়েছেন বলে ইডি-সিবিআই গায়ে হাত দেবে না। এটা হতে পারেনা। সারদা কাণ্ডে নাম থাকা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে রাজভবনে তৃণমূলের প্রতিনিধিরা। তৃণমূলের ৮ নেতা গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি জানানো হয়েছে।

তৃণমূলের রাজভবন অভিযান

তৃণমূলের রাজভবন অভিযান

এতদিন শুভেন্দু থেকে সুকান্ত, বঙ্গ বিজেপির তাবর নেতারা শাসক দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ নিয়ে ধনখড়ের দ্বারস্থ হতেন। এবার পাল্টা চাপ তৈরি করল তৃণমূল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে রাজভবনে গিয়েছিলেন টিএমসির ৮ নেতা। সেই প্রতিনিধি দলে ছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, শশী পাঁজা, অর্জুন সিং সহ মোট ৮ জন। তাঁরা রাজ্যপালের কাছে গিয়ে শুভেন্দু অধিকারীর নামে একাধিক নালিশ ঠুকে এসেছেন।

প্রতিনিধি দলে অর্জুন

প্রতিনিধি দলে অর্জুন

বিজেপিতে যোগ দেওয়ার পর কথায় কথায় সবচেয়ে বেশি যিনি রাজ্যপালের দ্বারস্থ হওয়ার কথা বলতেন তিনি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রাজ্যের আইন প্রশাসনের অবনতি থেকে শুরু করে তাঁর বাড়িতে বোমাবাজি, পুলিিশ হানা সব কিছু নিয়েই তিনি ঘন ঘন রাজভবনে যেতেন। সেই অর্জুন আজ ফুল বদলে ফেলেেছন। এবার শাসক দলের বিরুদ্ধে নয় এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ জানাতে রাজভবনে গিয়েছিলেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতার গ্রেফতারির দাবি জানিয়ে এসেছেন তিনি।

শুভেন্দুর গ্রেফতারি দাবি

শুভেন্দুর গ্রেফতারি দাবি

মহারাষ্ট্রে যখন রাজনৈতিক সংকট চরমে, উদ্ধব সরকারের পতনের মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। ঠিক তখনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমত হুঙ্কার দিয়ে বলেন ২০২৪-এ মমতা সরকারের পতন ঘটনা ওই একই ভাবে। শুভেন্দুর এই মন্তব্যের পড়েই নড়েচড়ে বসে টিএমসি। কারণ মোদী ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক অবিজেপি রাজ্য গুলিতে একই ভাবে সরকার ফেলেেছ বিজেপি। টিএমসির দাবি অগণতান্ত্রিক পথে সরকার গড়ছে বিজেপি। বঙ্গেও এমন প্রচেষ্টার হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেটা কিছুতেই েমনে নেওয়া যায় না। তাছাড়া সারদা কাণ্ডের মত ঘটনায় শুভেন্দুর নাম থাকলেও কেবল মাত্র বিজেপিতে যোগ দিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত হচ্ছে না। তাই সরাসরি রাজ্যপালের কাছে শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি জানিয়েছেন তাঁরা।

কী করবেন ধনখড়

কী করবেন ধনখড়

বরাবরই বিজেপি ঘেঁসা রাজ্যপাল। বিজেপির একাধিক নালিশে সাড়া দিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। এমনকী শুভেন্দু অধিকারীর গাড়ি কেন ঝিটকার জঙ্গলে আটকানো হয়েছিল তা নিয়ে রাজ্য পুিলশের ডিজি এবং মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল। এবার তার কাছেই শুভেন্দু অধিকারির নামে নালিশ ঠুকেছে শাসক দল এবার কোন পদক্ষেপ করবেন রাজ্যপাল সেটাই এখন দেখার।

ইতিবাচক আলোচনা

ইতিবাচক আলোচনা

রাজভবন থেকে বেরিয়ে টিএমসির প্রতিনিধিরা জানিয়েছেন রাজ্যপালের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে। ভাল ভাবেই কথা বলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যে ইস্যু নিয়ে তাঁরা নালিশ জানাতে গিয়েছিলেন সেই ইস্যুতে ভাবনা চিন্তা করবেন বলে জানিয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজভবন থেকে বেরিয়ে টিএমসি নেতা কুণাল ঘোষ দাবি করেছেন, কেন্দ্রীয় এজেন্সি গুলিকে রাজনৈিতক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। বিজেপিতে যাঁরা নাম লেখাচ্ছে তাঁদের আইনের উর্ধ্বে রাখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+