কী করে পুজোয় কবজা করতে হয়, শিখতে হবে তৃণমূলের কাছে! বিজেপিকে কটাক্ষ সুব্রতর

পশ্চিমবঙ্গের পুজোকে দখল করতে পারবে না বিজেপি। এমনটাই বললেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর দখল নিতে পারবে না বিজেপি। এমনটাই বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। একডালিয়া এভারগ্রিনের খুঁটি পুজোয় অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই একথা বলেন সুব্রত মুখোপাধ্যায়। প্রসঙ্গত কলকাতার অন্যতম বড় পুজো একডালিয়া এভারগ্রিন সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই বিখ্যাত।

অমিত শাহের নির্দেশ

অমিত শাহের নির্দেশ

বিজেপি সভাপতি অমিত শাহ রাজ্যের বিজেপি নেতাদের বলেছেন, বাঙালির সব থেকে বড় উৎসবে অংশ নিতে। এরপর থেকেই বিভিন্ন পুজো কমিটির সঙ্গে কথা শুরু করে বিজেপি। মধ্য সঙ্খশ্রী পুজো কমিটির নাম শোনা গেলেও, পরে বেঁকে বসেন পুজো কমিটির কর্তারা। সেই পরিস্থিতিতে কোনও পুজো কমিটির সঙ্গে কথা এগোলেও, তা এখনই প্রকাশ্যে আনতে রাজি নন রাজ্য বিজেপির নেতারা।

'পুজো দখলে ট্রেনিং নিক বিজেপি'

'পুজো দখলে ট্রেনিং নিক বিজেপি'

বিষয়টি নিয়ে বিজেপি নেতাদের কটাক্ষ করেছেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, এই বছরটা ট্রেনিং নিক বিজেপি। পঞ্চায়েত সদস্য ও বিধায়কদের সে স্টাইলে দখল করেছে, সেই স্টাইলে পুজোও দখল করতে চাইছে বলে কটাক্ষ করেন সুব্রত। পাশাপাশি তিনি বলেন, বিজেপি চাইলেও রাজ্যের পুজো দখল করতে পারবে না।

'পুজো দখল করতে গেলে মুখ থুবড়ে পড়বে বিজেপি'

'পুজো দখল করতে গেলে মুখ থুবড়ে পড়বে বিজেপি'

একডালিয়া এভারগ্রিন ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি সুব্রত মুখোপাধ্যায়ের সুরেই বিজেপিকে কটাক্ষ করেন। তিনি বলেন,
এভাবে এরাজ্যে পুজো কবজা করা যায় না। পুজো কবজা করতে গেলে বিজেপিকে মুখ থুবড়ে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+