উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ! তৃণমূলের ফল নিয়ে 'সন্দিহান' সুব্রত

রাজ্যের তিন আসনের উপনির্বাচনের ফল নিয়ে এখন থেকেই নিশ্চিত সুব্রত মুখোপাধ্যায়।

রাজ্যের তিন আসনের উপনির্বাচনের ফল নিয়ে এখন থেকেই নিশ্চিত সুব্রত মুখোপাধ্যায়। এদিন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, তিনটি আসনেই জিতবে তৃণমূল। পরেক্ষণেই তিনি বলেন, কিছু তো একটা পাবে তৃণমূল। এদিন তিনি বাম ও কংগ্রেসের জোট নিয়ে কটাক্ষ করেন।

উপনির্বাচনে তৃণমূলের ফল 'ব্যাখ্যা' সুব্রতর

উপনির্বাচনে তৃণমূলের ফল 'ব্যাখ্যা' সুব্রতর

রাজ্যের ৩ আসনে উপনির্বাচন হতে যাচ্ছে ২৫ নভেম্বর। সেই উপনির্বাচনে এবার বিজেপি ও তৃণমূল ছাড়া বড় প্রতিদ্বন্দ্বী বাম-কংগ্রেস জোট। এই জোটকে আমল না দিয়ে তিনি বলেন, তৃণমূল তিন আসনেই জয়ী হবে। পরক্ষণেই তিনি বলেন তৃণমূল কিছু তো পাবে।

বাম কংগ্রেস জোটকে কটাক্ষ

বাম কংগ্রেস জোটকে কটাক্ষ

রাজ্যে উপনির্বাচনে বাম কংগ্রেস জোটকে কটাক্ষ করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই জোটের কোনও গুরুত্ব নেই। এই জোট রেজাল্ট ওরিয়েন্টেড নয় বলেও মনে করছেন তিনি। সংবাদপত্রে দেখাতেই এই জোট, কটাক্ষ করেছেন সুব্রত।

'জোট হোক না হোক একই রেজাল্ট'

'জোট হোক না হোক একই রেজাল্ট'

সুব্রত মুখোপাধ্যায় এদিন বলেন, জোট হোক না হোক একই রেজাল্ট হবে। জোট ব্যাপক ভোটে হারবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। হার জেনে বুঝেও জোট করেছে বাম ও কংগ্রেস বলেছেন সুব্রত মুখোপাধ্যায়।

'একসঙ্গে মরার মজা আছে'

'একসঙ্গে মরার মজা আছে'

সুব্রত মুখোপাধ্যায় বলেন, আগে আলাদা লড়াই করে এরা কিছু করতে পারেনি। এবার একসঙ্গে লড়াই করছে। একসঙ্গে মরারও কিছু মজা রয়েছে। মন্তব্য করেন সুব্রত। তিনি বলেন, দলবদ্ধ হার হলে লজ্জা কমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+