জগাই-মাধাই-বিধাই-এর বনধ! হুঁশিয়ারি দিয়ে আর কী বললেন পার্থ চট্টোপাধ্যায়

বাম-কংগ্রেস ও বিজেপির ডাকে শুক্রবারের ধর্মঘট। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েও এই ধর্মঘটের ডাক বলে বৃহস্পতিবার কটাক্ষ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।বনধ সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি তাঁর

বাম-কংগ্রেস ও বিজেপির ডাকে শুক্রবারের ধর্মঘট। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েও এই ধর্মঘটের ডাক বলে বৃহস্পতিবার কটাক্ষ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বনধ সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন হাইকোর্টের রায়ের প্রতি পূর্ণ আস্থা রয়েছে।

জগাই-মাধাই-বিধাই-এর বনধ! হুঁশিয়ারি দিয়ে আর কী বললেন পার্থ চট্টোপাধ্যায়

জগাই-মাধাই-বিধাই রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে। বৃহস্পতিবার এমনটাই অভিযোগ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবারের বনধ নিয়ে তাঁর কটাক্ষ, কী কারণে বনধ তা মানুষ জানে না। তবে রাজনৈতিক উদ্দেশেই এই বনধ বলে জানিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যের জনতাকে সামনে রেখেই লড়াই চলবে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বাংলায় বনধের রাজনীতি ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

একইসঙ্গে হাইকোর্টের নির্দেশ নিয়ে কোনও প্রতিক্রিয়া না জানালেও, হাইকোর্টের রায়ের প্রতি তাঁদের আস্থা রয়েছে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+