মহরমের মিছিল থেকে সম্প্রীতির বার্তা! দিলীপ ঘোষ 'ফাঁকা কলসি', আর যা বললেন ফিরহাদ, দেখুন ভিডিও
ফাঁকা কলসি বাজে বেশি। অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরানো নিয়ে ভবিষ্যতে কংগ্রেস ও তৃণমূল জোটের ইঙ্গিত করেছিলেন দিলীপ ঘোষ। এদিন, সেই বিষয়েই প্রতিক্রিয়া দেন ফিরহাদ হাকিম।
ফাঁকা কলসি বাজে বেশি। অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরানো নিয়ে ভবিষ্যতে কংগ্রেস ও তৃণমূল জোটের ইঙ্গিত করেছিলেন দিলীপ ঘোষ। এদিন, সেই বিষয়েই প্রতিক্রিয়া দেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, দিলীপ ঘোষ কিছু বললে যায় আসে না। ফাঁকা কলসি বাজে বেশি বলেও দিলীপ ঘোষকে কটাক্ষ করেন ফিরহাদ হাকিম।

শুক্রবার মহরম উপলক্ষে খিদিরপুর-একবালপুর এলাকায় দশটি তাজিয়া প্রদর্শন করা হয় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের উপস্থিতিতে। এই প্রদর্শনে ছিলেন সব ধর্মের মানুষ। অনুষ্ঠান শেষে ফিরহাদ হাকিমকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরীর অপসারণ নিয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, এটা অন্য একটি দলের সিদ্ধান্ত। এবিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না।
২০১৯-এ সাধারণ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল এবং কংগ্রেস-এর জোটের রাস্তা খুলতে অধীর চৌধুরীকে সরিয়ে সোমেন মিত্রকে সভাপতি করেছে কংগ্রেস। এমনটাই মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই মন্তব্যে প্রসঙ্গে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, শূন্য কলসি বাজে বেশি। দিলীপ ঘোষ নিজেই একটা ফাঁকা কলসি।












Click it and Unblock the Notifications