বর্ষশেষে মশাল মিছিল তৃণমূলের, শুভেন্দুকে 'বেইমান' বলে আগুন ছুঁয়ে শপথ মদনের

বর্ষশেষে মশাল মিছিল তৃণমূলের, শুভেন্দুকে 'বেইমান' বলে আগুন ছুঁয়ে শপথ মদনের

অগ্নিসাক্ষী করে নতুন আন্দোলনের শপথ। বর্ষশেষে মশাল হাতে মদন মিত্রের নেতৃত্বে ভবানীপুর থেকে মিছিল তৃণমূল কংগ্রেসের। শুভেন্দুর দল বদলের পরেই হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছেন মদন মিত্র। সারদা কাণ্ডে অভিযুক্ত মদন মিত্র জামিনে মুক্ত হওয়ার পর থেকে দলে এক প্রকার কোণঠাসা হয়েই ছিলেন। শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর থেকেই ফের সক্রিয় হয়ে উঠেছেন তিনি। বুথে বুথে শুভেন্দু তৈরি করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মদন। এদিন ভবানীপুরের মশাল হাতে মিছিল করে মদন মিত্র শুভেন্দুকে ইঙ্গিত করে বলেছেন আর যাই হোক বেইমান হতে পারব না।

ভবানীপুরে মিছিল মদন মিত্রের

ভবানীপুরে মিছিল মদন মিত্রের

বছরের শেষে মমতার কেন্দ্র ভবনীপুর থেকে মিছিল করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মশাল হাতে মিছিলে সামিল হয়েছিলেন অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। নেতৃত্বে ছিলেন মদন মিত্র। প্রাক্তন পরিবহণমন্ত্রী। ভবানীপুর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত যায় এই মিছিল। সকলের হাতেই ছিল মশাল। বছরের শেষে দলের প্রতিএকনিষ্ঠ হয়ে কাজ করার শপথ নিয়েছেন তাঁরা।

বেইমান শুভেন্দু

বেইমান শুভেন্দু

মিছিল থেকে মশাল হাতে শুভেন্দুকে বেইমান বলে আক্রমণ শানিয়েছেন মদন মিত্র। তিনি বলেছেন আর যাই করি দলের সঙ্গে বেইমানি করতে পারব না। শুভেন্দু খুব কাছের নেতা ছিলেন। কিন্তু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শুভেন্দু। সেটা তিনি করতে পারবেন না বলে মশাল হাতে সরব হয়েছেন তিনি। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরেই সক্রিয় হয়ে উঠেছেন পাণিহাটির দাপুটে নেতা মদন মিত্র। বুথে বুথে শুভেন্দু অধিকারী তৈরি করে দেওয়ার হুঙ্কার দিয়েছেন

সক্রিয় মদন মিত্র

সক্রিয় মদন মিত্র

শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন নিয়ে সরব হতেই জেগে উঠেছেন মদন মিত্রও। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন যদি কেউ নন্দীগ্রাম আন্দোলনের কৃতিত্ব দখল করতে চায় তাহলে ছেড়ে দেবেন না। ১০০ গাড়ি নিয়ে নন্দীগ্রামে যাবেন তিনি এমনই হুঙ্কার দিয়েছিলেন মদন মিত্র। বিজেপি যাকে বাংলার বাঘ বলে মনে করছে সে আসলে কাগুজে বাঘ বলে আক্রমণ শানিয়েছিলেন মদন মিত্র।

বিজেপিতে শুভেন্দু

বিজেপিতে শুভেন্দু

বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের একাধিক নিষ্ক্রিয় নেতা সক্রিয় হতে শুরু করেছেন। মদন মিত্র তার মধ্যে অন্যতম। দলের সঙ্গে থেকে নিষ্ঠা সহকারে কাজ করতে চান বলে জানিেয়ছেন মদন মিত্র। শুভেন্দু অধিকারী দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+