জেল থেকে বেরিয়েও অস্বস্তিতে মদন, ফের হোটেলেই অসুস্থ
কলকাতা, ১১ সেপ্টেম্বর : জেল থেকে বেরলেও এখনই স্বস্তি ফেরেনি মদন মিত্রের জীবনে। ব্যক্তিগত ৩০ লক্ষ টাকার বন্ডে মুক্ত হলেও আগামী সোমবার ফের এই রায়ের বিরুদ্ধে আদালতে আবেদন জানাবে সিবিআই।
আর এসবের মাঝেই ফের একবার অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। জেল থেকে ছাড়া পেয়ে তিনি উঠেছিলেন এলগিন রোডের একটি হাসপাতালে। সেখানেই ফের অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

জানা গিয়েছে, শনিবার রাত থেকে বুকে-পেটে ব্যথা অনুভব করছিলেন তিনি। সেই দেখে রাতেই অক্সিজেনের ব্যবস্থা করা হয়। এছাড়া চিকিৎসকদেরও খবর দেওয়া হয়। তাঁকে ইঞ্জেকশনও দেওয়া হয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রে খবর। আপাতত তিনি খানিকটা সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
তবে সুস্থ বোধ করলেও স্বস্তি কিছুতেই পাচ্ছেন না তিনি। এদিনটা কাটলেই সোমবার ফের মদনের জামিনের বিরুদ্ধে আদালতে আপিল করবে। এর আগে মদন মিত্র জামিন পেলেও তা ফের বাতিল হয়ে গিয়েছিল। ফলে তাঁকে জেলে ফিরতে হয়েছিল।
এবারও তেমন কিছু যাতে না হয়, সেজন্য মদন মিত্রের আইনজীবীরা আগে থেকেই আইনি বিষয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। মদন মিত্রের অসুস্থতা সত্ত্বেও হোটেলে গিয়েই আইনজীবীরা জরুরি আলোচনা সারছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications