'মন্ত্রিত্ব ও সব দলীয় পদ থেকে বহিষ্কার করা উচিত পার্থ চট্টোপাধ্যায়কে', বিস্ফোরক টুইট কুণাল ঘোষের
'মন্ত্রিত্ব ও সব দলীয় পদ থেকে বহিষ্কার করা উচিত পার্থ চট্টোপাধ্যায়কে', বিস্ফোরক টুইট কুণাল ঘোষের
মন্ত্রিসভার বৈঠকের আগে টিএমসির রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়কে িনয়ে বিস্ফোরক টুইট করেছেন। টুইটে কুণাল লিখেছেন, পার্থ চট্টপাধ্যায়কে বহিষ্কার করা উচিত। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব এবং দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া উচি। তাঁর এই দাবি ভুল হলে পার্টির সম্পূর্ণ অধিকার রয়েছে তাঁকে সব পদ থেকে সরিয়ে দেওয়া। তিিন তৃণমূলের এক জন সৈনিক হয়ে থাকবেন বলে টুইটে লিখেছেন।

পার্থকে বহিষ্কারের দাবি
বেলঘরিয়ার ফ্ল্যাট থেকেও উদ্ধার বিপুল পরিমান টাকা, ৬ কেজি সোনা, অসংখ্য জমির দলিল। তারপরেই পার্থ চট্টোপাধ্যায়কে দলে রাখা িনয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সকলেই টিএমসির রাজ্য সম্পদক কুণাল ঘোষ। টুইটে তিনি লিখেছেন, 'পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে দলের সব পদ থেকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে ফেলা উচিত। আমার এই বক্তব্য যদি ভুল হয় তাহলে দলের পূর্ণ অধিকার রয়েছে আমায় দলের সব পদ থেকে সরিয়ে দেয়ার। দলের সাধারণ সৈনিক হয়ে রয়ে যাব।' মন্ত্রিসভার বৈঠকের আগে কুণাল ঘোষের এই টুইট যথেষ্ট তৎপর্যপূর্ণ বলে মনেকরছে রাজনৈতিক মহল।

কুণালকে সমর্থন বিশ্বজিত দেবের
কুণাল ঘোষের এই দাবিকে সমর্থন জানিয়েছেন টিএমসির মুখপাত্র বিশ্বজিৎ দেব। তিনি দাবি করেছেন একজন নেতর জন্য দলের অন্য কর্মীদের মাথা হেঁট হচ্ছে। দলের বদনাম হচ্ছে। সাধারণ কর্মীদের কথা ভেবে টিএমসি শীর্ষ নেতৃত্বের উচিত পার্থ চট্টোপাধ্যায়কে দল থেেক বহিষ্কার করা। নইলে দলের নীচু তলার কর্মীদের কাজ করা কঠিন হয়ে যাচ্ছে। তাঁরা অকরণে মাথা হেঁট করে থাকছেন। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এবং কুণাল ঘোষের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন

দেবাংশুর দাবি
পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কারের দাবি ক্রমশ জোরাল হচ্ছে দলের অন্দরে। কুণাল ঘোষের পর এবার দলের যুব েনতা দেবাংশু একই দাবি জানিয়ে টুইট করেছেন। দেবাংশু টুইটে লিখেছেন, 'একটা ফোঁড়ার জন্য গোটা শরীরকে কষ্ট দেওয়া বৃথা, তাকে কেটে বাদ দিয়ে দেয়া উচিত। তাতে শরীর ভাল থাকে এবং শান্তিতে ঘুম হয়।' তিনি টুইটে আরও লিখেছেন, 'ফোঁড়ায় পুঁজ হয়ে গেলে সেটা ফাটিয়ে দেওয়া উচিত। তাতে শরীর ভাল থাকে। শান্তিতে ঘুম হয়। ঠাকুমা বলতেন এই কথা।' এক কথায় কুণাল ঘোষের বক্তব্যকে সমর্থন করেছেন যুব েনতা দেবাংশু।

পার্থকে নিয়ে অস্বস্তিতে টিএমসি
কুণাল ঘোষের দাবির পর একে একে পার্থকে িনয়ে মুখ খুলতে শুরু করেছেন শাসক দলের একাধিক নেতা। কুণাল ঘোষ দাবি করেছেন, পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার না করা হলে দলের কর্মীদের মাথা হেঁট হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় একবারও িনজেকে িনর্দোষ বলে দাবি করছে না। সাংবাদিকরা বারবার জিজ্ঞাসা করলেও তিনি একবারও বলছেন না এই টাকা গুলি তাঁর নয়। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বহিষ্কারের দাবি দলের অন্দরেই নতুন জল্পনা তৈরি করছে।












Click it and Unblock the Notifications