RG Kar Case: সঞ্জয় একাই ধর্ষক না আরও কেউ ছিল? সুপ্রিম শুনানির আগেই CBI-র উপর চাপ তৈরির চেষ্টা কুণালের
আগামীকাল সুপ্রিম কোর্টে ফের আরজি কর হাসপাতালের ধর্ষণ করে খুনের ঘটনার শুনানি রয়েছে। তার আগে সিবিআইয়ের উপরে কৌশলে চাপ তৈরির চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করলেও সেটা ধর্ষণ এবং খুনের ঘটনায় নয়। কাজেই সেদিক থেকে বলতে গেলে কলকাতা পুলিশের গ্রেফতারির পর সিবিআই নতুন করে আর কোনও গ্রেফতারি করেনি।
সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর সোশ্যাল মিডিয়া পোস্টে কুণাল ঘোষ মন্তব্য করেছিলেন, আরজি কর হাসপাতালের চিকিৎসক তরুণীকে খুন এবং ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত কিন্তু একজনকে কেবল মাত্র গ্রেফতার করা হয়েছে। সেটা কলকাতা পুলিশ করেছে। সিবিআই কিন্তু সন্দীপ ঘোষকে গ্রেফতার হয়েছে দুর্নীতির অভিযোগে। স্বাস্থ্য দফতর এই নিয়ে আগে থেকে পদক্ষেপ করলে রাজ্য সরকার এই অস্বস্তি এড়াতে পারতেন। একা কুণাল ঘোষ নয় শান্তনু সেনও সন্দীপ ঘোষের গ্রেফতারিকে স্বাগত জানিয়েছিলেন।

এবার কুণাল ঘোষ সুর চড়ালেন সিবিআইয়ের তদন্ত নিয়ে। তিনি প্রশ্ন তুলেছেন
'CBI কাল কোর্টে স্পষ্ট বলুক:
১) KPর হাতে ধৃত সঞ্জয় একাই ধর্ষক, খুনি, নাকি আরও কেউ ছিল?
২) এটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা নাকি কোনো চক্রের কাজ, পিছনে অন্য কারণ?
৩) তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা থাকলে তার যথাযথ ইঙ্গিত কী কী?
৪) যারা লোপাটে যুক্ত বা যাদের দায়িত্বে POC, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়?
যে হোক, যারা হোক, CBI স্পষ্ট করুক।
সন্দীপ +3 দুর্নীতিতে গ্রেপ্তার। উচ্ছন্নে যাক। কিন্তু আসল ধর্ষণ, খুনের যথাযথ দ্রুত তদন্ত, ন্যায়বিচার হোক। '
গতকাল বিধানসভায় ধর্ষণ বিরোধী আইন অপরাজিতা পাস করানো হয়েছে। সেই বিল পাস করানোর সময় মোদী সরকারের পদত্যাগ দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হয়েছিল। এই নিয়ে তুমুল হট্টগোল হয়েছিল বিধানসভায়।
ইতিমধ্যেই এই ঘটনায় ৮০ জনের বয়ান রেকর্ড করেছে সিবিআই। ১০ জনের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। হঠাৎ করে সঞ্জয় রায় দাবি করতে শুরু করেছেন তিনি নির্দোষ এই ঘটনায় তাহলে অন্য কারা জড়িত রয়েছেন। তাঁদের কেন গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে সওয়াল তুলেছেন কুণাল ঘোষ। ৫ তারিখে সুপ্রিম কোর্টে তা নিয়ে স্পষ্ট করে জানাক সিবিআই। দাবি তুলেছেন তিনি।












Click it and Unblock the Notifications