'শিশিরকে আমি দাদা বলি আর....কাঁথির ভাইপো', অভিষেককে আক্রমণের পাল্টা খোঁচা কুণালের

'শিশিরকে আমি দাদা বলি আর....কাঁথির ভাইপো', শুভেন্দুর 'ভাইপো' আক্রমণের পাল্টা খোঁচা কুণালের

অভিষেকের নাম না করে লাগাতার 'ভাইপো' বলে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। এবার পাল্টা শুভেন্দুকেই ভাইপো বলে বিঁধলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। খণ্ডঘোষের সভা থেকে বিস্ফোরক আক্রমণ করেছেন কুণাল। তিনি বলেছেন,' শিশিরকে আমি দাদা বলি। সেহিসেবে বলতে গেলে শুভেন্দু সম্পর্কে আমার ভাইপো হয়। কাঁথির ভাইপো'। সেই ভাইপো যে বন্দরে বড় তোলাবাজ তা নিয়ে আক্রমণে বিঁধেছেন কুণাল। দলের থেকে সব সবিধা নিয়ে দলের নামে এখন বদনাম করছে এতো বড় বেইমান শুভেন্দু। আক্রমণ শানিয়েছেন কুণাল।

 কাঁথির ভাইপো

কাঁথির ভাইপো

শুভেন্দুকে কাঁথির ভাইপো বলে আক্রমণে বিঁধলেন কুণাল ঘোষ। খণ্ডঘোষের সভা খেরে কুণাল বলেন, 'শিশিরবাবুকে আমি দাদা বলি। সেই হিসেবে শুভেন্দু আমার ভাইপো হন, কাঁথির ভাইপো।' প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে লাগাতার আক্রমণ শানি.ে গিেয়ছেন। অমিত শাহের মঞ্চ থেকেই লাগাতার তোলাবাজ ভাইপো হঠাও স্লোগান তুলেছেন তিনি। তার পাল্টা জবাবে আজ শুভেন্দুকেই ভাইপো বলে বিঁধলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।

তোলাবাজ শুভেন্দু

তোলাবাজ শুভেন্দু

তৃণমূলে থেকে সব সুবিধা নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এখন দল বদলেই তৃণমূল কংগ্রেসের নামে আক্রমণ করে চলেছেন শুভেন্দু। এতোবড় বেইমান আর কে আছে। শুভেন্দুর নিজের ঘরে এখনও তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ রয়েছে। তারপরেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। এর আগেও সৌগত রায় থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকলেই শুভেন্দু অধিকারীকে বেইমান বলে আক্রমণ শানিয়েছেন।

 শোভন-বৈশাখীকে আক্রমণ

শোভন-বৈশাখীকে আক্রমণ

শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়কে মেড ইন চায়না বলে আক্রমণ করেছেন কুণাল ঘোষ। একই সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানিেয়ছেন কুণাল। তিনি কটাক্ষ করে বলেছেন বৈশাখীকে ছাড়া শোভন রাস্তায় হাঁটতে পারেন না আর বিজেপি তাঁকে কলকাতার পর্যবেক্ষক করেছে। প্রসঙ্গত উল্লেখ্য সোমবার প্রায় ৩ বছর পর রাজনৈতিক পথ সভা করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। গোলপার্ক থেকে রোড শো করেন তিিন।

পাল্টা জবাব শোভন-বৈশাখীর

পাল্টা জবাব শোভন-বৈশাখীর

কুণালের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে শোভন বৈশাখীও। কুণালের জন্যই তৃণমূলে সুদীপ্ত সেনের আগমন বলে আক্রমণ শানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবি জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাঁকেই এখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পদে বসানো হয়েছে। কুণাল ঘোষ যে কী ভয়ঙ্কর জিনিস যখন তিনি সেটা বুঝতে পারবেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+