দমদম পার্কে চলল বোমা গুলি, তৃণমূল নেতা-সহ আহত চার

উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ প্রসাদকে খুনের চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে।

উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ প্রসাদকে খুনের চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দমদম পার্কে, শুক্রবার সন্ধেয়। একাধিক রাউন্ড গুলি ও বোমা ও গুলি চালকবার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের এক জনকে চিহ্নিত করেছেন স্থানীয় বাসিন্দারা।

 দমদম পার্কে চলল বোমা গুলি, তৃণমূল নেতা-সহ আহত চার

বোমায় আহত চারজন হলেন বিশ্বজিত প্রসাদ এবং সন্তু ঘোষ (পায়ে লেগেছে), অমিত শিকদার (কুচকিতে লেগেছে), অভিজিৎ ভৌমিক (পিছনে লেগেছে)। বিশ্বজিৎ প্রসাদের বা পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, ১০ থেকে ১২ জন দুষ্কৃতী বাইকে করে এসে দমদম পার্ক এলাকার ডাকঘর মোড়ে বোম ছুড়ে হামলা করে। ঘটনাস্থলে থাকা দমদম পার্ক তরুণদল ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ প্রসাদের গায়ে ছিটকে লাগে বোমের স্প্লিন্টার। তাকে লক্ষ করে গুলিও করা হয়। তার বা পায়ে লাগে একটি গুলি। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। সেখান থেকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা বেরিয়ে এলে বাইকে থাকা ৩ দুষ্কৃতী শুন্যে গুলি করতে করতে পালিয়ে যায়। লেকটাউন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+