পথ দেখিয়েছেন শুভেন্দু, এবার অর্জুনকে আইনি নোটিস পাঠাতে চলেছেন অরূপ রায়

পথ দেখিয়েছেন শুভেন্দু, এবার অর্জুনকে আইনি নোটিস পাঠাতে চলেছেন অরূপ রায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠিয়ে পথ দেখিয়েছেন শুভেন্দু অধিকারী। তার পাল্টা এবার অর্জুন সিংকে নোটিস পাঠাতে চলেছেন মন্ত্রী অরূপ রায়। বেলুড়ে গুলিকাণ্ডে অরূপ রায়ের হাত রয়েছে বলে দাবি করেছিলেন অর্জুন সিং। তার প্রেক্ষিতেই অরূপ রায় বিজেপি সাংসদ অর্জুন সিংকে আইনি নোটিস পাঠাতে চলেছেন বলে জানা গিয়েছে। অরূপ রায় নিজে সেকথা বলেছেন। গোষ্ঠীদ্বন্দ্বে এখন হাওড়ায় তৃণমূল কংগ্রেসের হাঁড়ির হাল দশা হয়েেছ।

 অর্জুন সিংকে আইনি নোটিস

অর্জুন সিংকে আইনি নোটিস

ব্যারাকপুরের দোর্দণ্ড প্রতাপ বিজেপি সাংসদ অর্জুন সিংকে আইনি নোটিস পাঠাতে চলেেছন হাওড়ার অরূপ রায়। বেলুড়ে গুলি চালানোর ঘটনায় অরূপ রায়ের হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তাতেই ভীষণ রুষ্ট অরূপষ অর্জুন সিংকে আইনি নোটিস পাঠিয়ে তার জবাব দেবেন বলে হুঙ্কার দিয়েছেন তিনি। গত কয়েক দিন ধরেই অরূপ রায়ের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা। প্রকাশ্যে অরূপের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা।

অভিষেককে আইনি নোটিস শুভেন্দুর

অভিষেককে আইনি নোটিস শুভেন্দুর

শুক্রবারই তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অরূপ রায়কে আইনি নোটিস পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। সারদা-নারদা কাণ্ড আদালতের বিচারাধীন থাকা সত্ত্বেও সেই ঘটনার প্রসঙ্গ টেনে প্রকাশ্যে শুভেন্দুকে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরেই অভিষেককে আইনি নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবং শুক্রবার তাঁকে নোটিস পাঠিয়েছেন শুভেন্দু।

হাওড়ায় অরূপ বিদ্রোহী

হাওড়ায় অরূপ বিদ্রোহী

অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এক প্রকার অভিযোগ তুলে বিদ্রোহী হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা। লক্ষ্মীরতন শুক্লর পদত্যাগ থেকে শুরু হয়েছে। বৈশালী ডালমিয়া প্রকাশ্যে অরূপ রায়ের নাম করে অভিযোগ করেছেন হাওড়ায় কাজ করতে পারছেন না তাঁরা। রাজীব বন্দ্যোপাধ্যায়ও এক প্রকার সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে। শনিবারই দিল্লিতে বিজেপিতে যোগ দিচ্ছেন হাওড়ার একঝাঁক প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা।

 আজই বিজেপিতে রাজীবরা

আজই বিজেপিতে রাজীবরা

আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় সহ আরও চার প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা। বিকেল চারটেই বিশেষ বিমানে দিল্লি উড়ে যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যাচ্ছেন রথীন চক্রবর্তী, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়ারা। সন্ধে সাতটায় বিজেপিতে যোগ দেবেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+