'চিকিৎসকের পরামর্শে বেড রেস্টে আছি', CBI-কে চিঠি অনুব্রতর, কোন পথে হাঁটবে এবার নিজাম প্যালেস

'চিকিৎসকের পরামর্শে বেড রেস্টে আছি', CBI-কে চিঠি অনুব্রতর, কোন পথে হাঁটবে এবার নিজাম প্যালেস

শেষ পর্যন্ত অসুস্থতাই অস্ত্র। বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকের পরামর্শকে হাতিয়ার করেই সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। বুধবার নিজাম প্যালেসে তাঁর আইনজীবী মারফৎ চিঠি দিয়ে টিএমসি নেতা জানিয়েছেন তিনি বেড রেস্টে আছেন, সুস্থ হলে জানাবেন। অসুস্থতার প্রমাণ হিেসবে চিঠির সঙ্গে ২টি প্রেসক্রিপশন পাঠিয়েছেন তিনি।

সিবিআইকে চিঠি অনুব্রতর

সিবিআইকে চিঠি অনুব্রতর

ফের হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। বুধবার সকাল ১১টার সময় তাঁকে হাজিরা দিতে বলেছিল। কিন্তু সেই অসুস্থতার কথা জানিয়ে আজও হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। আইনজীবী মারফত নিজামপ্যালেসে চিঠি পাঠিয়েছেন কেষ্ট। তাতে বোলপুরের মহকুমা চিকিৎসকের দেওয়া পরামর্শের কথা উল্লেখ করেছেন তিনি। গতকাল বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক তাঁকে বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছিলেন। সেই অস্ত্রকেই এবার সিবিআই হাজিরা এড়ানোর জন্য ব্যবহার করেছেন অনুব্রত মণ্ডল।

বেড রেস্টের পরামর্শ

বেড রেস্টের পরামর্শ

অনুব্রত মণ্ডলেকে বেডরেস্টে থাকার পরামর্শ দিয়েছিলেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। কোনও সরকারি প্যাডে নয় এতেবারে সাদা কাগজেই তিনি এই পরামর্শ লিখে দিয়েছিলেন। চন্দ্রনাথ ভট্টাচার্য জানিয়েছেন, অনুব্রত মণ্ডলই তাঁকে বেড রেস্টে থাকার পরামর্শ লিখে দিতে বলেছিলেন। সেকারণে তিনি সেটাই লিখে দিয়েছেন। এই নিয়ে গতকাল থেকে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে চিকিৎসক জানিয়েছেন তাঁর ফিসচুলায় সামান্য ইনফেকশন রয়েছে। মানসিক চাপে রয়েছেন তিনি। এছাড়া একাধিক ক্রনিক সমস্যা রয়েছে অনুব্রত মণ্ডলের। সেই সব পর্যবেক্ষণ করেই তিনি অনুব্রত মণ্ডলকে বেডরেস্টের পরামর্শ দিয়েছিলেন।

এসএসকেএমের চিকিৎসকদের ক্লিনচিট

এসএসকেএমের চিকিৎসকদের ক্লিনচিট

এসএসকেএমর চিকিৎসকরা দিকে ক্লিনচিট দিয়েছেন অনুব্রত মণ্ডলকে। গত সোমাবার সিবিআই হাজিরা এড়িয়ে এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করতে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেখানে চিকিৎসকরা দেড়ঘণ্টা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। তারপরেই তাঁরা জানিয়ে দিয়েছিলেন অনুব্রত মণ্ডলের হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। তিনি ভাল আছেন। মানসিক চাপ নেই তাঁর। এক প্রকার ক্লিনচিট দিয়েছিলেন অনুব্রত মণ্ডলকে। এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের এই পরামর্শের পরেই এক প্রকার অনুব্রত মণ্ডলের চাপ বেড়েছিল।

কী করবে সিবিআই

কী করবে সিবিআই

একের পর হাজিরা এড়িয়ে চলেছেন অনুব্রত মণ্ডল। এবার কোন পথে হাঁটবে সিবিআই। গতকালই অনুব্রত মণ্ডলকে জেরা করার জন্য বিশেষ টিম এসেছে দিল্লি থেকে। তারপরেই অনুব্রতর হাজিরা এড়ানেয় এবার আইনের আশ্রয় কি নেবে সিবিআই। এমনই জল্পনা শুরু হয়েছে। তাহলে কি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে তারপরে জেরা শুরু করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়ে জল্পনার পারদ চড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+