গরু পাচার-কাণ্ডে সিবিআইয়ের খাঁড়া তো আছেই, আরও এক মহাচাপে অনুব্রত মণ্ডল

অনুব্রত মণ্ডলের দুশ্চিন্তা বেড়েই চলেছে। গরু পাচার-কাণ্ডে সিবিআই তলবের পর তলব করেই চলেছে, তারপর আরও মরার উপর খাঁড়ার ঘা এসে হাজির। বীরভূমের বেতাজ বাদশাকে নাজেহাল করে ফের সিবিআই নোটিশ পাঠাল ভোট পরবর্তী হিংসার ঘটনায়।

অনুব্রত মণ্ডলের দুশ্চিন্তা বেড়েই চলেছে। গরু পাচার-কাণ্ডে সিবিআই তলবের পর তলব করেই চলেছে, তারপর আরও মরার উপর খাঁড়ার ঘা এসে হাজির। বীরভূমের বেতাজ বাদশাকে নাজেহাল করে ফের সিবিআই নোটিশ পাঠাল ভোট পরবর্তী হিংসার ঘটনায়। অনুব্রত মণ্ডলের উপর চাপ বেড়েই চলেছে। তবে একটার পর একটা চাপ এসে পড়লেও অটল রয়ছেন অনুব্রত।

গরু পাচার-কাণ্ডে সিবিআইয়ের খাঁড়া তো আছেই, মহাচাপে অনুব্রত

শুক্রবার রাতে তিনি বাড়ি ফিরেছেন ১৭ দিন হাসপাতালে কাটানোর পর। হাসপাতাল থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনও অনিয়ম করা চলবে না। সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। এক মাস পর ফের চেকআপ, পরীক্ষা-নিরীক্ষা হবে। এখন এসএসকেএমের এই রক্ষাকবচকেই ঢাল করতে চাইছেন অনুব্রত মণ্ডল।

রবিবার তাঁকে ফের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। গরু পাচারকাণ্ডের পর অনুব্রতকে তলব করা হল বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায়। বীরভূমের ইলামবাজারে বিজেপিকর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুন করা হয়ছিল। গত ২ মে ঘটেছিল সেই নৃশ্ংস ঘটনা। সেই ঘটনায় এবার অনুব্রতকে তলব করা হল।

এই ঘটনায় মোট ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পরিবারের অভিযোগ, ২০২১-এর ২ মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বাড়িতে চড়াও হয়ে এক দল দুষ্কৃতী হামলা চালায়। গৌরব সরকার ও তাঁর ভাই প্রতিবাদ করলে তাঁদেরকে বেধড়ক মারধর করা হয়। সেই ঘটনায় গৌরব সরকারের মৃত্যু হয়।

এরপর এফআইআর দায়ের বলেও সেখানে নাম ছিল না অনুব্রত মণ্ডলের। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত ভার হাতে নেওয়ার পরই দুবার অনুব্রতকে নোটিশ পাঠায় সিবিআই। কিন্তু শারীরিক অসুস্থতা দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। গরু পাচার-কাণ্ডেও একাধিকবার তিনি হাজিরা এড়িয়েছেন। চতুর্থবার তলবের পর তিনি নিজাম প্যালেসে না গিয়ে সটান এসএসকেএমে ভর্তি হন।

শুক্রবার রাতে তিনি এসএসকেএম থেকে চিনার পার্কের বাড়িতে ফেরেন। তারপর ফের সিবিআই তাঁকে তলব করে। যদিও তিনি রক্ষাকবচ করছেন এসএসকেএমের পরামর্শকে। রবিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। তাঁর আইনজীবী জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা তাঁকে চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

অনুব্রত মণ্ডল সিবিআইয়ে হাজিরা না দিলেও সিবিআই ইতিমধ্যে মূল অভিযুক্ত এনামূল হক সিবিআইকে জানিয়েছে, বীরভূমের মল্লিকবাজারে পশুহাট বাজারে কেনাবেচা চলত। বীরভূম পার হয়ে একাধিক জায়গায় গরু পাচার হত। অনুব্রত মণ্ডলের এলাকায় কীভাবে গরুপাচার হত তা জানতে চান সিবিআইয়ের আধিকারিকরা। অনুব্রতর সঙ্গে এনামূলের যোগসাজোশ রয়েছে বলে দাবি সিবিআইয়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+