সিবিআইয়ের মুঠোয় দেহরক্ষী, ফের হাজিরা এড়িয়ে কীসের প্রস্তুতি নিচ্ছেন কেষ্ট?

সিবিআইয়ের মুঠোয় দেহরক্ষী, ফের হাজিরা এড়িয়ে কীসের প্রস্তুতি নিচ্ছেন কেষ্ট?

ফের সিবিআই হাজিরা এড়ালে বীরভূমের দোর্দণ্ড প্রতাপ টিএমসি জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সোমবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছিল সিবিআই। আজই বীরভূম থেকে কলকাতায় আসার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্ত কলকাতা সফর বাতিল করলেন কেষ্ট। ইতিমধ্যেই সিবিআই হেফাজতে নিয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে। কাজেই এবার হাজিরা দিলে কঠিন প্রশ্নের মুখে পড়তে হত তাঁকে।

হাজিরা এড়ালেন অনুব্রত

হাজিরা এড়ালেন অনুব্রত

সোমবার নিজাম প্যালেসে সিবিআইয়ের জেরার জন্য হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। রবিবারই স্পষ্ট করে দিয়েছেন সেকথা। প্রথমে শোনা যাচ্ছিল রবিবার বিকেলেই তিনি বোলপুরের বাড়ি থেকে কলকাতার পথে রওনা হবেন। কিন্ত শেষ বেলায় জানা যায় তিিন হাজিরা দিচ্ছেন না। অর্থাৎ সিবিআই হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। এর আগেও একাধিবার হাজিরা এড়িয়েছেন তিনি। মাত্র একবারই গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের কাছে হাজিরা দিয়েছেন তিনি। মাত্র চার ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁকে। তারপরেই তিনি সোজা এসএসকেএম হাসপাতালে ভর্তি হন।

সিবিআইয়ের হাতে দেহরক্ষী

সিবিআইয়ের হাতে দেহরক্ষী

অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে অনেকদিন আগেই গ্রেফতার করেছে সিবিআই। সায়গলকে জেরা করে তাঁর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন সিবিআই আধিকারীকরা। সেই সঙ্গে একাধিক দুর্নীতিও প্রকাশ্যে এসেছে। মনে করা হচ্ছে অনুব্রত মণ্ডল সম্পর্কে একাধিক তথ্য তাঁর দেহরক্ষীর কাছ থেকে সংগ্রহ করেছে সিবিআই। কারণ অনুব্রতর ছায়াসঙ্গী ছিলেন এই সায়গল। কাজেই তাঁর পাওয়া তথ্যের উপরে ভিত্তি করে এবার অনেক চোখা প্রশ্নের মুখে পড়তে হত অনুব্রত মণ্ডলকে। মনে করা হচ্ছে সেকারণেই হাজিরা এড়িয়েছেন দুঁদে এই রাজনীতিক। আগে থেকে প্রস্তুতি নিয়ে তিনি সিবিআইয়ের মুখোমুখি হতে চাইছেন।

অনুব্রত ঘণিষ্ঠদের বাড়িতে তল্লাশি

অনুব্রত ঘণিষ্ঠদের বাড়িতে তল্লাশি

ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। টুলু মণ্ডলের সিউড়ির একাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এছাড়া অনুব্রত ঘনিষ্ঠ বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান ও জিয়াউলের বাড়িতে তল্লাশি চালিয়েছেন আধিকারিকরা। নানুরে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। কাজেই সিবিআইয় যে এবার আরো বেশি প্রমাণ নিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করতে যাচ্ছিল তাতে কোনো সন্দেহ নেই।

সময় চাইলেন অনুব্রত

সময় চাইলেন অনুব্রত

আগে থেকে আঁচ পেয়েই তাই সন্তর্পণে পা ফেলতে চাইছেন বীরভূমের এই দাপুটে টিএমসি নেতা। ইতিমধ্যেই ইমেইল করে সিবিআই আধিকারীকদের কাছ থেকে সময় চেয়ে নিয়েছেন তিনি। সূত্রের খবর শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে তিনি সময় চেয়ে নিয়েছেন। সোমবার নাকি এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা ছিল তাঁর। সেকারণে সেদিন সিবিআইয়ের আধিকারীকদের কাছ থেকে সময় চেয়ে নিয়েছেন তিনি। জানা গিয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে নিজাম প্যালেস হয়ে যেতে বলেছেন সিবিআই আধিকারীকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+