বাম আমলে এত অপমান হয়নি! বাড়িতে CBI হানায় স্ত্রী-কন্যাকে পাশে নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ ফিরহাদ হাকিমের

আদর্শ নিয়ে রাজনীতি করেছি। কোনও দুর্নীতি করিনি। কোনও দুর্নীতির সঙ্গে যোগ নেই। চেতলার বাড়িতে প্রায় দশ ঘন্টা তল্লাশি চালিয়ে সিবিআই বেরিয়ে যাওয়ার পরে এমনটাই মন্তব্য করলেন পুরমন্ত্রী তথা কলকাতায় মেয়র ফিরহাদ হাকিম। এদিন নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন ফিরহাদ হাকিম।

বিজেপির কাছে মাথা নত করেননি বলেই হেনস্থা বলে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, তাঁকে শুধু নয়, এই তল্লাশিতে পরিবারকেও হেনস্থা হতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সামাজিক সম্মান নষ্টের অভিযোগ তিনি করেছেন। প্রসঙ্গত এদিন তল্লাশির সময় দীর্ঘক্ষণ ফিরহাদ হাকিমের কন্যাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি।

Firhad Hakim

ফিরহাদ হাকিম বলেন, বাম আমলেও তাঁকে এত হেনস্থা কিংবা অপমানিত হতে হয়নি। সেই সময় তাঁর বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে, মার খেয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু কখনও কেউ চুরির অভিযোগ তুনলতে পারেনি। ফিরহাদ হাকিম এদিন সাংবাদিক সম্মেলনের শুরুতেই বলেন, তিনি কি চোর?

কে অয়ন শীল জানি না। আর কোনও পুরসভা নিয়োগও তিনি দেখেন না কিংবা তাঁর কাজের আওতায় নেই বলে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম।

নারদ কাণ্ডে হাসপাতালে নয়, তিনি জেল খেটেছেন বলে জানিয়ে ফিরহাদ হাকিম বলেন, ক্লাবের জন্য চাঁদা নিতে গিয়ে তাঁকে জেল খাটতে হয়েছে। তবে একই মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা না হওয়ায়, এই মামলার চার্জ গঠন হবে না।

ফিরহাদ হাকিম এদিন বাম নেতা সুজন চক্রবর্তী, আইনজীবী তথা সিপিআইএম সাংসদ বিকাশ ভট্টাচার্য এবং বিজেপি সাংসদ দিলীপ ঘোষের নাম উল্লেখ করে বলেন, তাঁরাই ব্যক্তিগতভাবে বলুন তিনি (ফিরহাদ) চোর কিনা। ছোট বয়স থেকে ব্যবসা দিয়ে শুরু। আর সেই ব্যবসার টাকাও তিনি সমাজ সেবার লাগিয়েছেন বলে দাবি করেছেন কলকাতার মেয়র।

পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম এদিন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কথাও উল্লেখ করেন। তিনি বলেন, হয়ত জীবিত থাকাকালীন তাঁর বিরুদ্ধে মামলায় ক্লিনচিট পাবেন না। কিন্ত মৃত্যুর পরে সেই ক্লিনচিট আসবে। বিজেপির কাছে মাথা নত করেননি বলেই অপমান বলে মন্তব্য করেন ফিরহাদ হাকিম। দিল্লির কর্তাদের নির্দেশে বাড়িতে সিবিআই তল্লাশি বলে অভিযোগ করেছেন রাজ্যের পুরমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+