তৃণমূল প্রধানের হুঁশিয়ারি! ভোট না দিলে কোন কোন সুবিধা বন্ধ জানালেন সোজা সাপ্টা

সোমবার ভাঙড়ের ভোগালি ২ পঞ্চায়েতে চেক বিলি করা হচ্ছিল। সেখানে হাজির ছিলেন প্রধান মোদা শেখ হুসেন। তিনিই এই হুমকি দেন।

প্রার্থী জেতাতে মরিয়া তৃণমূল। যার জন্য কোনও কিছুই বাদ রাখছে না তারা। জোড়া ফুলের প্রার্থীকে ভোট না দিলে কেড়ে নেওয়া হবে ভোটার কার্ড। পঞ্চায়েত প্রধানের এমনই হুমকিতে চাঞ্চল্য ভাঙড়ে। ভাঙর বিধানসভা যাদবপুরের অন্তর্গত। যেখান থেকে তৃণমূল প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী। সূত্রের খবর অনুযায়ী, এখানেই থেমে থাকেননি পঞ্চায়েত প্রধান। মৃত্যুর পর পরিবারকে ২ লক্ষ প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে কমিশনে যাচ্ছে বিরোধীরা।

তৃণমূল প্রধানের হুঁশিয়ারি! ভোট না দিলে কোন কোন সুবিধা বন্ধ জানালেন সোজা সাপ্টা

সোমবার ভাঙড়ের ভোগালি ২ পঞ্চায়েতে চেক বিলি করা হচ্ছিল। সেখানে হাজির ছিলেন প্রধান মোদা শেখ হুসেন। তিনিই এই হুমকি দেন। চেক প্রাপকদের উদ্দেশে বলেন, যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীকে ভোট না দিলে ভোটার আই কার্ড কেড়ে নেওয়া হবে। সূত্রের খবর অনুযায়ী, একইসঙ্গে ওই প্রধান জানান, মৃত্যু পরবর্তী সুবিধা থেকেও বঞ্চিত করা হবে।

পঞ্চায়েত প্রধান মোদা শেখ হুসেন আরও বলেন, দিদি চেক দেবে। আর সিপিএমকে গিয়ে ভোট দেওয়া যাবে না। জানা গিয়েছে এই পঞ্চায়েত প্রধান তৃণমূল নেতা আরাবুল ইসলামের ঘনিষ্ঠ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+