ডানকুনি-কাণ্ডের জের, চাপে পড়ে সরে দাঁড়াতে চাইলেন আবু

আরও পড়ুন: টোল দিতে অস্বীকার, কর্মীদের জুতো মারলেন মমতার স্নেহধন্য নেতা
গত রবিবার আবু আয়েশ মণ্ডল কলকাতা থেকে বর্ধমান যাচ্ছিলেন। ডানকুনি টোল প্লাজায় তাঁর কাছে টোল চাওয়া হয়। কিন্তু তিনি তা দিতে অস্বীকার করেন। গাড়ি থেকে নেমে কর্মীদের জুতো দিয়ে পেটান বলেও অভিযোগ। যে কর্মীদের তিনি পিটিয়েছিলেন, তাঁরাও তৃণমূলের কর্মী ইউনিয়নের সদস্য। তাই বিস্তর জলঘোলা হয়। দলের অন্দর থেকেই তাঁর বিরুদ্ধে সুর চড়তে থাকে। শেষ পর্যন্ত চাপে পড়ে রাজ্য সরকারের ওই দফতর থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ওই নেতা।
তৃণমূল সূত্রে খবর, আবু আয়েশ মণ্ডলের এই চিঠি নিয়ে এখন ভাবনাচিন্তা চলছে। খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষিত হবে।












Click it and Unblock the Notifications