বনধে নেই! মোদী বিরোধী ঐক্যকে বার্তা দিয়েই দিল্লিতে আন্দোলনের ডাক অভিষেকের
বনধের জন্য কংগ্রেস ও বামদের কড়া সমালোচনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বনধ উপেক্ষা করে মানুষ রাস্তায় নেমেছে।
বনধের জন্য কংগ্রেস ও বামদের কড়া সমালোচনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বনধ উপেক্ষা করে মানুষ রাস্তায় নেমেছে। কেন্দ্রে জনবিরোধী সরকার চলেছে বলে অভিযোগ করে, পেট্রোপণ্যের দাম না কমলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেসের বনধ এবং মোদী সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে বামেদের ডাকা ভারত বনধের ডাক দেওয়ার দিনই তৃণমূল তরফে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল বনধ হল কর্মনাশা। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে কর্মদিবস নষ্ট হওয়ার সংখ্যা শূন্য বলে এদিন মিছিল শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এ মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতায় প্রতিবাদ সভা এবং মিছিল করেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ধমকে-চমকে তৃণমূলকে আটকানো যাবে না। তৃণমূল কর্মীরা রক্ত দিতে, এমন কী জীবন দিতেও প্রস্তুত।
কংগ্রেস-বাম-বিজেপিকে এক পংক্তিতে ফেলে তাদের সমালোচনা করেন অভিষেক। বলেন এরা উন্নয়ন ও ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications