রাজারহাটে তুলকালাম, শ্লীলতাহানীর অভিযোগে তৃণমূল নেতাকে জুতোপেটা মহিলাদের, উদ্ধারে পুলিস
রাজারহাটে তুলকালাম, শ্লীলতাহানীর অভিযোগে তৃণমূল নেতাকে জুতোপেটা মহিলাদের, উদ্ধারে পুলিস
রাজারহাটে তুলকালাম কাণ্ড ভরদুপুরে। প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস নেতা বুদ্ধদেব দাসকে কলার ধরে জুতো পেটা করলেন এলাকার মহিলারা। তাঁর বিরুদ্ধে এলাকার মহিলাদের শ্লীলতাহানি এবং উত্যক্ত করার অভিযোগ ছিল। রীতিমতো রাস্তায় পেলে উত্তমমধ্যম দেওয়া হয়। শেষে বাগুইআটি থানার পুলিস গিয়ে উদ্ধার করে নিয়ে আসে তৃণমূল কংগ্রেস নেতাকে।

দীর্ঘদিন ধরেই রাজারহাটের দেশদ্রোণ এলাকার তৃণমূল কংগ্রেস নেতা বুদ্ধদেব দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছিলেন। এলাকার মহিলারা অতঙ্কে থাকতেন তৃণমূল কংগ্রেস নেতার ভয়ে। গত কয়েক মাস ধরে এলাকার মহিলাদের সঙ্গে আপত্তিকর আচরণ বাড়ছিল তৃণমূল কংগ্রেস নেতার। শেষে সোমবার সহ্যের বাঁধ ভাঙে। মহিলাদের কটুক্তি এবং উত্যক্ত করার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা বুদ্ধদেব দাসের উপর চড়াও হয় এলাকার মহিলারা।
প্রকাশ্যে রাস্তায় কলার ধরে টেনে নামিয়ে জুতো পেটা করতে থাকেন মহিলারা। রাস্তার মাঝে টেনে নামিয়ে চলে উত্তম মধ্যম। শেষে বাগুইআটি থানার পুলিস গিয়ে উদ্ধার করেন তৃণমূল কংগ্রেস নেতাকে। যদিও এলাকার বাসিন্দাদের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতা। ষড়যন্ত্র করেই তাঁকে অপদস্থ করতে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনায় কিছুটা হলেও অস্বস্তিতে শাসক দল। এই ঘটনায় বিজেপির মদত থাকতে পারে বলে পাল্টা অভিযোগ করা হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?












Click it and Unblock the Notifications