‘হিন্দু হিন্দু ভাই ভাই’ নিয়ে এবার পাল্টা আক্রমণ তৃণমূলের, পোস্টারে মুখ ঢাকল শহর

২৬-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে হিন্দু-মুসলিম রাজনৈতিক তর্জা। বিজেপির সরাসরি হিন্দুত্ব প্রচারের জবাব দিতে এবার ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস।

সকাল থেকেই বিভিন্ন এলাকা ঢাকা পড়ল হলুদ পোস্টারে। হিন্দুত্বের পাল্টা পোস্টারে শহর ছেয়ে দিল তৃণমূল।

tmc


বিজেপির 'হিন্দু হিন্দু ভাই ভাই' পোস্টার

নির্বাচনের আগে বিজেপি এবার সরাসরি 'হিন্দু হিন্দু ভাই ভাই' স্লোগানকে সামনে রেখে শহরের বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর থেকেই বিজেপি হিন্দুত্ব প্রচারে আরও জোর দিচ্ছে। হিন্দুত্ব ইস্যুকেই কার্যত তারা তাঁদের পাখির চোখ করছে।

তৃণমূলের পাল্টা পোস্টার

আর এবার বিজেপির এই হিন্দুত্ব প্রচারের জবাবে তৃণমূলের আইটি সেল শহরজুড়ে বিভিন্ন জায়গায় পাল্টা পোস্টার লাগিয়েছে, যেখানে লেখা হয়েছে -

  • 'হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই'
  • 'হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই'
  • 'হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই'

এই পোস্টার শ্যামবাজার, বিধাননগর, বিকাশ ভবন, ফুলবাগান, করুণাময়ী, সিটি সেন্টার, রাজাবাজার, লেকটাউন সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে। এমনকি মালদা, বাঁকুড়া, হাবড়া থেকে বরানগর, রায়গঞ্জ। আবার নদীয়ার হরিণঘাটা, কল্যাণী থেকে বীরভূমের সাঁইথিয়া কিংবা ঝাড়গ্রাম শহর পর্যন্ত পড়েছে এই পোস্টার।

এই পোস্টার যুদ্ধ নিয়ে দুই দলের নেতাদের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, "বিজেপি হিন্দুদের স্বার্থের কথা বললেও, সাধারণ হিন্দুদের জীবনযাত্রার মান উন্নয়নে কিছুই করছে না। গ্যাসের দাম বাড়ছে, আধার লিঙ্কের নামে জরিমানা নেওয়া হচ্ছে। অথচ, কেন্দ্রীয় মন্ত্রিসভায় একজনও বাঙালি পূর্ণমন্ত্রী নেই, যখন বাংলা সবচেয়ে বেশি এমপি দিয়েছে। স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মধ্যে উঠছে"।

পাল্টা বিজেপি নেতা দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, "তৃণমূল বলছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাঙালি পূর্ণমন্ত্রী নেই, কিন্তু ওরা যখন ক্ষমতায় ছিল, তখন ক'জন মন্ত্রী ছিল? তৃণমূল নিজেরাই নাটক করে, মন্ত্রী বদলায়, রিজাইন দেয়। বাঙালির ইমেজ তৃণমূলই নষ্ট করেছে"।

২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি নন্দীগ্রামে হিন্দু-মুসলিম ভোটের সমীকরণ কাজে লাগিয়ে জয়ী হয়েছিল বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। এবারও হিন্দুত্বকে হাতিয়ার করেই বিজেপি তাদের প্রচার চালাচ্ছে, যার প্রতিক্রিয়ায় তৃণমূলও সমানভাবে পাল্টা প্রচারে নামল এবার। বিধানসভা ভোট যত এগোচ্ছে, রাজনৈতিক উত্তাপ এবার যেন 'হিন্দুত্ববাদ' নিয়েই বাড়ছে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+