ED-CBI-র অতি সক্রিয়তার বিরোধিতায় প্রস্তাব তৃণমূলের! 'পাল্টা অস্ত্রে' বিধানসভায় শুভেন্দু-মমতার দ্বৈরথ জল্পনা

ED-CBI-র অতি সক্রিয়তার বিরোধিতায় প্রস্তাব তৃণমূলের! 'পাল্টা অস্ত্রে' বিধানসভায় শুভেন্দু-মমতার দ্বৈরথ জল্পনা

একদিকে ইডি-র হেফাজতে প্রায় দুমাস কাটিয়ে সিবিআই হেফাজতে তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অন্যদিকে সাধারণ প্রাথমিক স্কুলের শিক্ষিকা হয়ে অ্যাকাউন্টে বিপুল টাকার থাকায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে জেরা সিবিআই-এর। অন্যদিকে কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতা। গত জুলাই মাস থেকে রাজ্যে ইডি-সিবিআই-এর এই তৎপরতাকা তৃণমূল কার্যত অতিসক্রিয়তা হিসেবেই দেখছে। যার বিরুদ্ধে সোমবার বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে সরকার পক্ষ।

বিজেপির আপত্তি

বিজেপির আপত্তি

তৃণমূলের তরফে বারে বারে ইডি-সিবিআই-এর বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ করা হয়েছে। পাল্টা রাজ্যের প্রধান ও একমাত্র বিরোধী দল বিজেপি বলছে, আদালতের নির্দেশে তদন্ত চালাচ্ছে ইডি-সিবিআই। এক্ষেত্রে আদালতের নজরদারিতে কাজ চালাচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেননা রাজ্যের সংস্থা সিআইডি এর আগে একাধিকবার তদন্ত ধামা চাপা দিয়েছে। বিজেপির অভিযোগ সিবিআই নথিও নষ্ট করেছে। সেক্ষেত্রে ইডি-সিবিআই এখনও পর্যন্ত যে তদন্ত করেছে তাতে তারা খুশি। সেই কারণে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আপত্তি করা হয়েছে।

মমতা-শুভেন্দু দ্বৈরথ

মমতা-শুভেন্দু দ্বৈরথ

সূত্রের খবর অনুযায়ী সোমবার বিধানসভায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তৃণমূলের তরফে ইডি-সিবিআই-এর অতিসক্রিয়তা নিয়ে আনা প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বিধানসভায় দ্বিতীয়ার্ধে এই প্রস্তাব আনতে চলেছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেক্ষেত্রে মমতা-শুভেন্দু দ্বৈরথের সম্ভাবনা। যদি তাই হয়, তাহলে রাজ্য বিধানসভায় সোমবার একটি বিশেষ দিন হতে চলেছে। পাশাপাশি সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকও হতে চলেছে সোমবার।

বিজেপির প্রস্তাব খারিজ করেছেন অধ্যক্ষ

বিজেপির প্রস্তাব খারিজ করেছেন অধ্যক্ষ

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার চালু অধিবেশন অর্থাৎ বর্ষাকালীন অধিবেশনে দুর্নীতি নিয়ে আলোচনা চেয়ে একটি প্রস্তাব আনতে চেয়েছিলেন। যা নিয়ে প্রস্তাবও জমা পড়েছিল। কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব খারিজ করে দেন।

পাল্টা অস্ত্র বিজেপির হাতে

পাল্টা অস্ত্র বিজেপির হাতে

এব্যাপারে অবশ্য বিজেপির হাতে পাল্টা অস্ত্র রয়েছে। বিজেপির পরিষদীয় দলও ইতিমধ্যেই তাদের ঘুঁটি সাজিয়ে ফেলেছে। বিজেপি রাজ্যে পুলিশের বিরুদ্ধে জুলুম এবং সিআইডির বিরুদ্ধেও তাদের অবস্থানের জানান দিতে চলেছে বলে সূত্রের খবর। এব্যাপারে তৃণমূলকে চড়া আক্রমণ করতে বিজেপির বক্তাদের নামও চূড়ান্ত হয়ে গিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও, আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পাল, বালুরঘাটের অশোক লাহিড়ী, শিলিগুড়ির শঙ্কর ঘোষ নাটাবাড়ির মিহির গোস্বামী এবং বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা এব্যাপারে তাঁদের বক্তৃতা রাখতে পারেন বলে জানা গিয়েছে। বিজেপির সব থেকে বড় অভিযোগ ভোট পরবর্তী হিংসায় পুলিশের অবস্থা ঠুঁটো জগন্নাথের মতো। এছাড়াও পুলিশ বেছে বেছে বিরোধীদের জেলে পাঠিয়েছে। এইসব বিষয়ই তুলে ধরবেন বিজেপির বিধায়করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+