TMC in Clash: সুর নিয়ে খেলা গায়ক-মন্ত্রীদেরই তাল কেটে গেল, বাগযুদ্ধে বাবুল বনাম ইন্দ্রনীল
বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সুব্রত মুখোপাধ্যায়ের কেন্দ্র বালিগঞ্জে জিতে বিধায়ক হয়েছেন, হয়েছেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীও। সম্প্রতি তাঁর হাতে থাকা পর্যটন দফতর ফিরিয়ে দেওয়া হয়েছে ইন্দ্রনীল সেনকে। তারপরই দুই গায়ক বিধায়ক তথা মন্ত্রীর তরজা শুরু হয়েছে।
বাবুল সুপ্রিয় ও ইন্দ্রনীল সেনের বাগযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বাবুল সুপ্রিয় সরাসরি বলেছেন, যে টেবিলে বসলে সম্মান থাকে না, সেই টেবিল ছেড়ে আমি চলে যাই। আর তারপরই কটাক্ষের সুরে ইন্দ্রনীল সেন বলেছেন, ও বাচ্চা ছেলে, সবে দলে এসেছে। আমরা চেষ্টা করব ওকে নিজের মতো রাখতে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্ত্রিসভা রদবদল করেন। সেখানে পর্যটন দফতরের হাত বদল হয়। বাবুল সুপ্রিয়র হাত থেকে পের ইন্দ্রনীল সেনের হাতে তুলে দেওয়া হয়। আর এই হাতবদলের নেপথ্যে বাবুল-ইন্দ্রনীলের কথা কাটাকাটি রয়েছে বলে দাবি করা হয়।
বাবুল সুপ্রিয় ও ইন্দ্রনীল সেন উভয়েই গানের জগতের মানুষ। তাঁরা রাজনীতির আঙিনবায় এসে আজ দুজনেই মন্ত্রী। একই দলে থেকে তাঁদের দুজনের তাল কেটে যেতে দেখা গেল সম্প্রতি। পর্যটন দফতর হারিয়ে বাবুল বলেন, আমি শান্তিতে দিনের শেষ গান গাইতে চাই।
বাবুল বলেন, কোনও মনোমালিন্য হয়নি, এটা বললে মনে হবে কাউকে বোকা বানাচ্ছি। মনের কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। বাদানুবাদ, মনোমালিন্য তো সবাই জানে। আমার ব্যক্তিগত মত মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। ইন্দ্রনীল সেন এরপর বলেন, আমার কাজ গান গাওয়া। আর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা বলবেন, ডেলিভারি করা।
ইন্দ্রনীল সেন বলেন, নিশ্চয়ই এ ধরনের বাতণ্ডা আর করবে না ও। আমার সঙ্গে নয়, কারও সঙ্গেই করবে না। আর বিতণ্ডা কেন বলব? যখন কেউ রেসপন্স করে তখন বিতণ্ডা হয়। আমি তো কোনও রেসপন্সই করিনি। তবে বাবুল ও ইন্দ্রনীলের এই তরজা সোশ্যাল মিডিয়ায় তরজা হচ্ছে।
বাবুল বলেন, যা হবার সবার সামনে হয়েছিল। এই পরিস্থিতিতে পার্টির পুরোধা মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ দেখিয়েছেন, আমরা সেই পথেই আছি। ইন্দ্রনীল সেন বলেন, ও অনেক কিছু বলেছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। আমি শুধু রবীন্দ্রনাথের কথায় বলি, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু।
তার পাল্টা বাবুল বলেন, ভালো ফিল্মের খারাপ গানকে হিট হতে দেখেছি। আবার ভালো গানকেও ফ্লপ হতে দেখেছিল। রিলেতে যা দেখানো হয়, রিয়েলে তা সবসময় হয় না। ঘর্ষণ যত কম হবে, মেশিনের এফিসিয়েন্সি তত বাড়বে। কোনও মন্ত্রিত্ব সর্বকালীন হতে পারে না। পর্যটনের সেরাটা দিয়েছিলাম।
বাবুল বলেন, দল যে ব্যাটিং অর্ডার দেবে, সেখানেই ব্যাট করতে রাজি। সেখানেই সেরাটা দিতে চাই। আর ইন্দ্রনীল বলেন, আমি অন্যের কাজে ইন্টারফেয়ার করি না। করবও না। আমি পর্যটন দফতর চাইনি। অন্য কোনও দফতরও চাইনি। মুখ্যমন্ত্রী মে করেছেন, দিয়েছেন, যতদিন চাইবেন কাজ করব।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications