Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলার মানুষের রায় গণতন্ত্র ফেরাবার পক্ষে! ফল সামনে আসতেই তৃণমূলকে আক্রমণ মুকুলের

রাজ্যে বিজেপির জয়কে জনগণের উদ্দেশে উৎসর্গ করছেন। বিজেপির জয়ের পর প্রথম সাংবাদিক সম্মেলনে এমনটাই প্রতিক্রিয় বিজেপি নেতা মুকুল রায়ের।

রাজ্যে বিজেপির জয়কে জনগণের উদ্দেশে উৎসর্গ করছেন। বিজেপির জয়ের পর প্রথম সাংবাদিক সম্মেলনে এমনটাই প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা মুকুল রায়। একইসঙ্গে তিনি দাবি করেন রাজ্যে ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে তৃণমূল। তিনি বলেন, বাংলার মানুষ রায় দিয়েছে গণতন্ত্র ফেরাবার জন্য।

'বাংলার রায় গণতন্ত্র ফেরাবার'

'বাংলার রায় গণতন্ত্র ফেরাবার'

সাংবাদিক সম্মেলনে মুকুল রায় বলেন, এবারের নির্বাচনে বাংলায় একটাই লড়াই ছিল। সেটা হল বাংলায় গণতন্ত্র থাকবে কিনা। বাংলার মানুষ গণতন্ত্র ফেরাবার পক্ষেই রায় দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

'রাজ্যে বিজেপির পক্ষে ৪০ শতাংশের ওপর ভোট'

'রাজ্যে বিজেপির পক্ষে ৪০ শতাংশের ওপর ভোট'

পরিসংখ্যান দিয়ে মুকুল রায় দেখিয়ে দেন, এই মুহুর্তে বাংলায় বিজেপির পক্ষে ৪০ শতাংশের ওপর ভোট। আর তৃণমূলের ভোট বিজেপির থেকে ৩ শতাংশের মতো বেশি।
বিরোধী সব ভোট একজায়গায় করলে, তার থেকে তৃণমূলের ভোট কম। তাঁর দাবি জনগণের সমর্থন হারিয়েছে তৃণমূল। এই সমর্থন হারানোর পর তৃণমূলের আর কোনও
নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার। মন্তব্য করেছেন মুকুল রায়।

দ্বিতীয়বার এককভাবে ক্ষমতায় বিজেপি

দ্বিতীয়বার এককভাবে ক্ষমতায় বিজেপি

২০১৪-র পর ২০১৯-এও এককভাবেই ক্ষমতায় এসেছে বিজেপি। উল্লেথ করেন মুকুল রায়। তিনি বলেন, ৪০ বছর পর দেশের রাজনীতিতে এমন ঘটনা ঘটল। মুকুল রায় উল্লেথ করে বলেন, অনেক দল একবার সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারেনি। কিন্তু বিজেপির ক্ষেত্রে এই ঘটনা প্রথমবার ঘটল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+