নির্বাচন কমিশনে চিঠি! তৃণমূলের স্বীকৃতি বাতিলের দাবি মুকুল রায়ের
তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে প্রচারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আনার পরিকল্পনা করছে। এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়।
তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে প্রচারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আনার পরিকল্পনা করছে। এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, তার কাছে তথ্য এসেছে, প্রাক্তন পাকিস্তানের খেলোয়ার হিসেবে ইমরান খানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেস এই আমন্ত্রণ জানিয়েছে। একইসঙ্গে তিনি জানান, তিনি দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে তৃণমূলের স্বীকৃতি বাতিলের দাবিও করেছেন। সাংবাদিক সম্মেলনে মুকুল রায়ের বলা এই কথা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

মুকুল রায়ের বক্তব্য এমন একটা সময়ে এল, যখন দুই বাংলাদেশি অভিনেতার বিরুদ্ধে তৃণমূলের হয়ে প্রচার করার অভিযোগ উঠেছে। বাংলাদেশি অভিনেতা ফিরদৌস আহমেদ এবং গাজি নূর তৃণমূলের হয়ে প্রচার করেন বলে অভিযোগ। এরপরেই ভারত সরকার তাদের দেশ ছেড়ে যেতে নির্দেশ দেয়।












Click it and Unblock the Notifications