পুজোর মুখে সুখবর পেলেন আইসিডিএসকর্মীরাও, শুভেন্দুর বার্তায় শশীর সাড়া

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য শুভেন্দু অধিকারীর উদ্যোগে আইসিডিএস কর্মীদের ছুটিও বর্ধিত হচ্ছে। শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা স্বয়ং দিয়েছেন খুশির খবর।

এবার পুজোয় রাজ্য সরকারি কর্মীরা একটানা ১৫ দিন ছুটি পাচ্ছেন। এই সুখের খবর আগেই শুনিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য শুভেন্দু অধিকারীর উদ্যোগে আইসিডিএস কর্মীদের ছুটিও বর্ধিত হচ্ছে। শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা স্বয়ং দিয়েছেন খুশির খবর।

আইসিডিএসকর্মীদের জন্য শুভেন্দুর আবেদন

আইসিডিএসকর্মীদের জন্য শুভেন্দুর আবেদন

মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, আইসিডিএস কর্মীদের ছুটি একদিন বাড়নো হল। তাঁরা লক্ষ্মীপুজোতেও ছুটি পাবেন। মুর্শিদাবাদের কান্দিতে এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর কাছে আইসিডিএসের মহিলাকর্মীরা লক্ষ্মীপুজোয় ছুটির দাবি জানিয়েছিলেন। সেইমতো পরিবহণমন্ত্রী শুভেন্দু তা জানিয়েছিলেন শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজাকে।

একদিনের ছুটি মঞ্জুর মন্ত্রী শশী পাঁজার

একদিনের ছুটি মঞ্জুর মন্ত্রী শশী পাঁজার

শুভেন্দুর সেই আবেদনে সাড়া দিয়ে ছুটি বর্ধিত করেছেন শশী পাঁজা। তাঁর দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আইসিডিএস কর্মীরা লক্ষ্মীপুজোতেও ছুটি পাবেন। সমস্ত জেলার আইসিডিএস ডিপিওদের জানানো হয়েছে সমস্ত সিডিপিওদের এই বিজ্ঞপ্তি জানিয়ে দিতে।

আইসিডিএস কর্মীদের ছুটির দিনলিপি

আইসিডিএস কর্মীদের ছুটির দিনলিপি

দফতরের তরফে আইসিডিএ কর্মী ও সহায়কদের জন্য বার্তা দেওয়া হয়েছে, তাঁরা যেন নির্দিষ্ট ছুটির দিনগুলি ছাড়া অন্য দিনগুলিতে কর্মরত থাকেন। এই মর্মে জানিয়ে দেওয়া হয়েছে, উৎসবের দিনগুলির মধ্যে আইসিডিএস কর্মী-সহায়করা ছুটি পাবেন, সপ্তমী থেকে দশমী, লক্ষ্মীপুজো, কালীপুজো এবং রবিবার।

সরকারি কর্মীদের ছুটি টানা ১১দিন

সরকারি কর্মীদের ছুটি টানা ১১দিন

এদিন সরকারি কর্মীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২৫ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল। তা বলবৎ থাকছে। পুজোয় একটানা ১১ দিন ছুটি এমনিতেই থাকছে। ২৫ অক্টোবরের পর ২৬ অক্টোবর অফিস খোলা থাকছে। ২৭ ও ২৮ অক্টোবর ফের সপ্তাহান্তের ছুটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+