ভোট প্রক্রিয়াকে বিলম্বিত করছে বিরোধীরা! বিরোধীদের আর যা বার্তা দিলেন পার্থ
বিরোধীরা ভোট প্রক্রিয়াকে বিলম্বিত করছে। সোমবার এমনটাই অভিযোগ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তবে আদালত এবং বিচার প্রক্রিয়ার ওপর তাদের আস্থা আছে বলে জানিয়েছেন তৃণমূলের মহাসচিব।
বিরোধীরা ভোট প্রক্রিয়াকে বিলম্বিত করছে। সোমবার এমনটাই অভিযোগ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তবে আদালত এবং বিচার প্রক্রিয়ার ওপর তাদের আস্থা আছে বলে জানিয়েছেন তৃণমূলের মহাসচিব।

পার্থ চট্টোপাধ্যায় জানান, বুথ স্তর পর্যন্ত তৃণমূলের কর্মীরা তৈরি আছেন। যাঁরা পরীক্ষা না দিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে, তাদেরই সমস্যা হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়। যাঁরা উন্নয়নকে ভয় পান তাঁদেরই সমস্যা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, মানুষের সমর্থন নেই বিজেপির সঙ্গে। তিনি বলেছিলেন, মানুষের সমর্থন সঙ্গে না থাকলে পদ্মের একটি পাপড়িও ফুটবে না। নেই কোনও সংগঠন। শুধু ফাঁপা আওয়াজ দিয়ে ভোটে জেতা যায় না।

Click it and Unblock the Notifications