বিশেষ পর্যবেক্ষকের মন্তব্য ঘিরে তুলকালাম! অপসারণ দাবি করল তৃণমূল

রাজ্যের জন্য নিযুক্ত বিশেষ পর্যবেক্ষকের মন্তব্য ঘিরে চাঞ্চল্য। তাদের মতে এই পরিস্থিতি রাজ্যের পক্ষে অপমানকর। যদিও তৃণমূলের তরফে বিশেষ পর্যবেক্ষকের অপসারণ দাবি করা হয়েছে।

রাজ্যের জন্য নিযুক্ত বিশেষ পর্যবেক্ষকের মন্তব্য ঘিরে চাঞ্চল্য। শনিবার তিনি মন্তব্য করেছিলেন এই রাজ্যের পরিস্থিতি বছর দশেক আগের বিহারের মতো। এরপরেই বিজেপি, সিপিএম, কংগ্রেস আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করে। তাদের মতে এই পরিস্থিতি রাজ্যের পক্ষে অপমানকর। যদিও তৃণমূলের তরফে বিশেষ পর্যবেক্ষকের অপসারণ দাবি করা হয়েছে।

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে সমালোচনা

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে সমালোচনা

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কটাক্ষ নির্বাচন কমিশনের বিশেষ পর্ষবেক্ষক অজয় নায়েকের। তিনি বলেছেন, এই রাজ্যের পরিস্থিতি বছর দশেক আগের বিহারের মতো। তৃতীয় দফার নির্বাচনের ৯২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর নিয়োগ নিয়ে তিনি এই মন্তব্য করেন। অজয় নায়েক বলেন, এত কেন্দ্রীয় বাহিনীর নিয়োগ গণতন্ত্রের পক্ষে ভাল লক্ষণ নয়। তবে তাঁর আশা ২০১৪ নির্বাচনে হয়তো পরিস্থিতির পরিবর্তন হবে। প্রসঙ্গত একটা সময় বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন অজয় নায়েক।

অজয় নায়েকের মন্তব্য সঠিক, বলছে বিরোধীরা

অজয় নায়েকের মন্তব্য সঠিক, বলছে বিরোধীরা

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের মন্তব্যের সঙ্গে একমত রাজ্যের বিরোধী দলগুলি। বিজেপি ও কংগ্রেসের তরফে এই বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে। সিপিএম-এর তরফে বলা হয়েছে, এই তুলনা রাজ্যের পক্ষে অপমানকর হলেও, এটাই বাস্তব পরিস্থিতি।

বিশেষ পর্যবেক্ষকের অপসারণ দাবি

বিশেষ পর্যবেক্ষকের অপসারণ দাবি

তৃণমূলের তরফে রাজ্যের বিশেষ পর্যবেক্ষকের অপসারণ দাবি করা হয়েছে। অবসর গ্রহণের পরও একজন আমলাকে কীভাবে বিশেষ পর্যবেক্ষক পদে নিয়োগ করা হয় তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। তাঁর সঙ্গে বিজেপি ও আরএসএস-এর যোগ রয়েছে বলেও অভিযোগ করেছে তৃণমূল। তাদের নির্দেশেই কাজ করছেন অজয় নায়েক, অভিযোগ তৃণমূলের। অজয় নায়েকের উপস্থিতিতে নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্ভব নয় বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। এসম্পর্কে তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি নির্বাচন কমিশনে চিঠিও পাঠিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+