‘মহারাজ বৃদ্ধ হয়েছেন, সব তাই শুনতে পান না’, সার্জিক্যাল-বিতর্কে কটাক্ষ রাজ্যপালকে
মোদী জমানার দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও বিতর্কের শেষ নেই। পুলওয়ামাকাণ্ডের প্রত্যাঘাতে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, তার সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদী জমানার দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও বিতর্কের শেষ নেই। পুলওয়ামাকাণ্ডের প্রত্যাঘাতে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, তার সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজ্যপাল এই ঘটনায় নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করায় গর্জে উঠল তৃণমল। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম, ডেরেক ওব্রায়েন দিলেন কড়া জবাব।

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সার্জিক্যাল স্ট্রাইক-মন্তব্য নিয়ে শোরগোল পড়ে য়ায়। রাজ্যপালের মন্তব্যের তীব্র বিরোধিতা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন ও মন্ত্রী-মেয়র ফিরহাদ হাকিম।
ফিরহাদ হাকিম বলেন, রাজ্যপাল একটি সাংবিধানিক পদ। আমরা সেই পদকে শ্রদ্ধা করি। রাজ্যপালকে শ্রদ্ধা করি। কিন্তু তিনি বিজেপি সভাপতির ভাষায় কথা বলছেন। তাই সমালোচনা করতে বাধ্য হচ্ছি আমরা।তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় নাটকের গানের লাইন তুলে ধরে বলেন, 'মহারাজ বৃদ্ধ হয়েছেন, সব তাই শুনতে পান না'। উনি মাঝেমধ্যে জেগে ওঠেন। রাজ্যপাল রাজ্যপালের মতো কথা বলেছেন, কী আর করা যাবে।
একইসঙ্গে এই ঘটনায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন টুইট করেন। লেখেন, রাজনৈতিক কারণেই পাক অধিকৃত কাশ্মীর বায়ুসেনার বিমান হানায় মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বলেন, দেশের ভিতরে ও বাইরে কিছু লোক রয়েছেন, যাঁরা প্রশ্ন তুলছেন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে। আদৌ শত্রু ঘাঁটিতে বোমা নিক্ষেপ করা হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে। তাঁরা আসলে আস্তিনে রাখা বিষধর সাপ। এরপরই সমালোচনা শুরু হয়ে যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications