মমতার দলের কাউন্সিলরের 'তাণ্ডব'! পাল্টা প্রতিরোধে যা অবস্থা হল, দেখুন ভিডিও

উত্তরপাড়া-কোতরং পুর এলাকায় স্থানীয়দের প্রতিরোধের মুখে তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, মদ্যপ অবস্থায় সুমিত চক্রবর্তী নামে ওই কাউন্সিলর দলবল নিয়ে নিয়ে দুর্গা মণ্ডপে ভাঙচুর চালান।

উত্তরপাড়া-কোতরং পুর এলাকায় স্থানীয়দের প্রতিরোধের মুখে তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, মদ্যপ অবস্থায় সুমিত চক্রবর্তী নামে ওই কাউন্সিলর দলবল নিয়ে নিয়ে দুর্গা মণ্ডপে ভাঙচুর চালান। পাল্টা প্রতিরোধ গড়ে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত কাউন্সিলরকে ব্যাপক মারধর করেন। স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

মমতার দলের কাউন্সিলরের তাণ্ডব! পাল্টা প্রতিরোধে যা অবস্থা হল, দেখুন ভিডিও

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার ভোরের দিকে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত চক্রবর্তী তার দলবল নিয়ে মদ্যপ অবস্থায় পাশের ওয়ার্ডের ইয়ংস্টার ক্লাবের মণ্ডপে ভাঙচুর চালান। শুধু তাই নয়, মন্দিরের ক্যাশ বাক্স থেকে টাকা লুটেরও অভিযোগ করেছেন স্থানীয়রা। সকালে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। সুমিত চক্রবর্তীকে গ্রেফতারের দাবি করেন তাঁরা।

এরইমধ্যে হঠাৎ করেই অভিযুক্ত কাউন্সিলরকে হাতের কাছেই পেয়ে যান স্থানীয় বাসিন্দারা। রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয় তাঁকে।

অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন উত্তরপাড়া-কোতরং পুরসভার চেয়ারম্যান। স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+