আজ তৃণমূলের কোর কমিটির বৈঠক, পঞ্চায়েতের রণকৌশল নিয়ে কোন আলোচনার ইঙ্গিত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর সেরে ফিরে আসছেন আজ। এদিনই তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক হতে চলেছে।

সামনের বছর পঞ্চায়েতের রণকৌশল ঠিক করতে এখন থেকেই উঠে পড়ে লেগেছে বিভিন্ন রাজনৈতিক দল। বিজেপি মুকুল রায়কে দলে পেয়ে এখন থেকেই হাতা গোটাতে নেমে পড়েছে। বাকী সিপিএম-কংগ্রেসও নিজেদের মতো করে গা ঝাড়া দিতে শুরু করেছে।

আজ তৃণমূলের কোর কমিটির বৈঠক, পঞ্চায়েতের রণকৌশল নিয়ে আলোচনা

এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর সেরে ফিরে আসছেন আজ। এদিনই তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক হতে চলেছে। সেখানে পঞ্চায়েত নির্বাচনের রূপরেখা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হবে।

এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূলের অ্যাডভান্টেজ রয়েছে। সিপিএম ও কংগ্রেসের শক্তি ক্ষয় হয়েছে অনেকটাই। সেটা বাড়তি সুবিধা দেবে তৃণমূলকে। এদিকে এখন একটাই বড় প্রতিপক্ষ বিজেপি। ফলে দিলীপ ঘোষের দলকে আটকাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে মমতার দল।

তার উপরে পঞ্চায়েত ভোটের বড় আকর্ষণ হল বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়বেন মুকুল রায়। সেটা যে কঠিন হতে পারে তা সামনে স্বীকার না করলেও তৃণমূলের অন্দরে অনেকেই মানছেন। সেটা মাথায় রেখেই মমতা দলকে নিজের মতো নির্দেশ দিতে পারেন।

মুকুল রায় বিজেপিতে যোগদানের পর বেশ কিছু ছোট-বড় নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পথে পা বাড়িয়ে রেখেছেন বলে খবর। পঞ্চায়েতের আগেই সেই দলবদল হতে পারে। সেটা ঠেকানো যায় কীভাবে তা নিয়েও দলনেত্রী আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+