১০০ % আসন দখল! ৪০ বছর পর পঞ্চায়েত সমিতিতে বোর্ড মমতার দলের
ঠাকুরপুকুর মহেশতলা পঞ্চায়েত সমিতিতে বোর্ডগঠন করল তৃণমূল। মঙ্গলবার নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের শপথ বাক্য পাঠ করান সেখানকার বিডিও।
ঠাকুরপুকুর মহেশতলা পঞ্চায়েত সমিতিতে বোর্ডগঠন করল তৃণমূল। মঙ্গলবার নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের শপথ বাক্য পাঠ করান সেখানকার বিডিও।

৪০ বছর ধরে একটানা সিপিএমের দখলে ছিল ঠাকুরপুকুর মহেশতলা পঞ্চায়েত সমিতি। ২০১১ সালের বিধানসভা নিবাচনে ঘাসফুলের দাপটে রাজ্য থেকে বামেরা ক্ষমতাচ্যুত হওয়ার পরেও ২০১৩ সালে পঞ্চায়েত নিবাচনে সিপিএমকে ঠাকুরপুকুর মহেশতলা ব্লক থেকে ক্ষমতাচ্যুত করতে পারেনি তৃণমূল কংগ্রেস। তবে ২০১৮ নিবাচনে দক্ষিণ কলকাতার বেহালা চৌরাস্তায় অবস্থিত পঞ্চায়েত সমিতির অফিস দখল নিল তৃণমূল।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বোর্ড গঠন হয় বেহালা চৌরাস্তায়। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মন্ডল, সংশ্লিষ্ট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ ব্লকের নব নিবাচিত পঞ্চায়েত সমিতির ১২ জন সদস্য। তৃণমূলের পক্ষ থেকে সর্ব সম্মতিক্রমে
সভাপতি বিপ্লব মণ্ডল ও সহকারী সভাপতি স্নিক্তা মণ্ডলকে মনোনীত করা হয়। শপথ বাক্য পাঠ করান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।












Click it and Unblock the Notifications