শাসকের 'দ্বন্দ্বের' আঁচ শহরে! খেলা নিয়ে সংঘর্ষে আহত ওসি-সহ ১০

ফুটবল খেলাকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষ গড়িয়ার পঞ্চসায়রে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় পঞ্চসায়রের শহিদ স্মৃতি কলোনিতে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষ গড়িয়ার পঞ্চসায়রে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় পঞ্চসায়রের শহিদ স্মৃতি কলোনিতে।

শাসকের দ্বন্দ্বের আঁচ শহরে! খেলা নিয়ে সংঘর্ষে আহত ওসি-সহ ১০

থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। থানার ওসি-সহ ১০ জন এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পঞ্চসায়র থানার পুলিশ।

রবিবার রাত প্রায় দশটা। গড়িয়ার পঞ্চসায়র শহিদ স্মৃতি কলোনির এ এবং সি ব্লকের মধ্যে খেলা চলছিল। সূত্রের খবর অনুযায়ী, সি ব্লকের এক যুবক পড়ে গিয়ে আহত হন। সেই সময় তিনি ফোন করে সি ব্লকের নিজের বন্ধুদের ফোনে খবর দেন।
খেলা চলাকালীন সি ব্লকের ছেলেরা এ ব্লকের ছেলেদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে গণ্ডগোল শুরু হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় পঞ্চসায়র থানার পুলিশ। কিন্তু সেই সময় দুপক্ষের ঝামেলার রেশ গিয়ে পড়ে পুলিশের ওপর। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ওসি দেবজিত বন্দ্যোপাধ্যায়-সহ পাঁচ পুলিশকর্মী এবং গণ্ডগোলে জড়িয়ে পড়াদের মধ্যেও ৫ জন আহত হন।

রাতেই এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+