ইস্তফা তৃণমূল নিয়ন্ত্রিত পুরসভার পুর পারিষদের! চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ ঘিরে জল্পনা তুঙ্গে
ব্যারাকপুরে পুরপারিষদের পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। তিনি ব্যারাকপুরের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
ব্যারাকপুরে পুরপারিষদের পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। তিনি ব্যারাকপুরের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সূত্রের খবর অনুযায়ী, পুরপ্রধান উত্তম দাসের বিরুদ্ধে কাজে অসহযোগিতার অভিযোগ করেছেন তিনি। এদিকে এই ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই তৃণমূলের জেলা নেতৃত্বের তরফে জরুরি বৈঠক ডাকা হয়। যদিও মিডিয়ার সামনে ইস্তফা দেওয়া নেতা জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই এই ইস্তফা।

পুর পারিষদের ইস্তফা
শুক্রবার বিকেলে ব্যারাকপুর পুরসভার আলো বিভাগের পুর পারিষদ শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায় পুরপ্রধানের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। সূত্রের খবর অনুযায়ী, তিনি চিঠিতে চেয়ারম্যানকেই তাঁর
পদত্যাগের জন্য দায়ী করেছেন। তাঁর সঙ্গে অসহযোগিতার অভিযোগ করেছেন।

কাজে বাধার অভিযোগ
পুর পারিষদ হিসেবে তাঁর কাজে ব্যাঘাত ঘটানো হচ্ছে। এছাড়াও তিনি যে ওয়ার্ডের কাউন্সিলর সেই ওয়ার্ডের অনেক বাতিস্তম্ভের আলো খারাপ। কিন্তু তিনি বদলাতে পারছেন না। পুরপ্রধান পুরো বিষয়টি দেখভাল করায় তিনি কাজ করতে পারছেন না। সূত্রের খবর অনুযায়ী, শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তিনি নামেই পুর পারিষদ। তাঁর কোনও ক্ষমতা নেই। সব কাজই পুরপ্রধান নিজের হাতে রেখেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

চিঠির প্রাপ্তি স্বীকার
সূত্রের খবর অনুযায়ী, এপ্রসঙ্গে ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, তিনি একটি ইস্তফাপত্র পেয়েছেন। তিনি সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন বলেও জানা গিয়েছে। দলের সঙ্গে আলোচনা করেই তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করতে পারবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications