শান্তির লক্ষ্যে কলকাতায় মোমবাতি মিছিল তৃণমূল কংগ্রেসের
শান্তির লক্ষ্যে কলকাতায় মোমবাতি মিছিল তৃণমূল কংগ্রেসের
শান্তির লক্ষ্যে কলকাতায় মোমবাতি মিছিল করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার হাজরা মোড় থেকে দিল্লিতে শান্তির লক্ষে মোমবাতি মিছিল করল রাজ্যের শাসক দল। মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভটাচার্য। মিছিলে হাঁটেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়।

দিল্লিতে শান্তি ফিরিয়ে আনার দাবিতেই এই মিছিল করা হয়েছে বলে জানান চন্দ্রিমা ভটাচার্য। তিনি বলেন গতকাল পুরীতে দেশের শান্তির লক্ষে মুখ্যমন্ত্রী পুরীর মন্দিরে পুজো দিয়েছেন। আর আজ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে দিল্লির ঘটনার প্রতিবাদ করছে বলে জানান চন্দ্রিমা ভটাচার্য।
আমরা এরাজ্যেও শান্তি চাই। রাজ্যে কখনই সাম্প্রদায়িকতাকে বরদাস্থ করা হবে না বলে জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভটাচার্য। সেইসঙ্গে তিনি আরও বলেন এরাজ্যের মানুষ সাম্প্রদায়িকতাকে কখনই প্রশ্রয় দেয় না। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে ততদিন কোন সাম্প্রদায়িক শক্তি মাথা উচু করতে পারবে না বলেও জানান চন্দ্রিমা ভটাচার্য।












Click it and Unblock the Notifications