Maniktala By Election 2024: তৃণমূলের প্রতীক গায়ে বুথে সুপ্তি পাণ্ডে, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ
বিধানসবা উপনির্বাচনেও একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। কলাকাতা শহরেও বুথ জ্যামের অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। এরই মাঝে আবার বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে।
মানিকতলায় বুথে দলীয় প্রতীক গায়ে লাগিয়ে ঘুরতে দেখা গেল সুপ্তি পাণ্ডেকে। সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। সাধন পাণ্ডের মৃত্যুর কারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। তার পরিবারের উপরেই আস্থা রেখেছে শাসক দল। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কল্যাণ চৌবেকে। কয়েক ঘণ্টা আগে সাংবাদিক বৈঠক করে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ছাপ্পা ভোট এবং বুথ জ্যামের অভিযোগ করেছেন তাঁরা।

এদিকে বিজেপি অভিযোগ করেছেন, মানিকতলা বিধানসভার ১১০ এবং ১১৪ নম্বর বুথে বহিরাগতরা ভোট করাচ্ছেন।কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং নির্বাচন কমিশনের কোনও ভূমিকাই দেখতে পাওয়া যাচ্ছে না। বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তিনি অভিযোগ করেছেন, রায়গঞ্জে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। বাগদায় মহিলারা সিএপিএফকে ধাওয়া করছে।
রানাঘাটে বিজেপির প্রার্থীকে গো ব্যাক স্লোগান। বিজেপি এজেন্টকে বসতে বাধা। মানিকতলা বিধানসভায় অন্য এলাকার তৃণমূল পদাধিকারী এবং দুষ্কৃতীরা ভোট করাতে এসেছে। দুর্ভাগ্যজনক বিষয়। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে সিইও কে অভিযোগ করেছে বিজেপির প্রতিনিধি দল।
ওয়েব ক্যামেরায় এই ঘটনা ধরা পড়ছে। নো আই কার্ড নো ভোট। বলা হয়েছিল, সামনে একুশে জুলাই অথচ ভোটকে ঘিরে প্রহসন চলছে। নির্বাচন কমিশনকে গণতন্ত্র বাঁচাতে অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে দাবি বিজেপির। সাধারণ মানুষের ভোট দান নিশ্চিত করতে হবে।
কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা থাকা উচিত, সেই ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে না অভিযোগ বিজেপির। বহিরাগত কি করে এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনীর দেখার বিষয়।২৫১ নম্বর বুথ, মানিকতলা বিধানসভায়। অন্য ওয়ার্ড থেকে এসে এই বুথে বুথ রিগিং, ছাপ্পা ভোট করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।












Click it and Unblock the Notifications