চলছে না একের পর এক বুথের ইভিএম, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল প্রার্থী সায়ন্তিকা

চলছে না একের পর এক বুথের ইভিএম, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল প্রার্থী সায়ন্তিকা

নির্বাচন শুরু হওয়ার পরেও চালু হয়নি ইভিএম (evm)। যা নিয়ে নির্বাচন কমিশনের (election commission) বিরুদ্ধে তোপ দাগলেন বাঁকুড়া (bankura)কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (sayantika banerjee) । তৃণমূলের শক্তিশালী বুথে ইভিএম খারাপ করে রাখা হয়েছে বলেও সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী।

সকাল থেকে ইভিএম খারাপ

সকাল থেকে ইভিএম খারাপ

বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের মিউনিসিপ্যাল হাইস্কুলের ১১৪, ১১৫, ১১৮, ১১৯ এবং ১১৯এ নম্বর বুথের ইভিএম প্রায় শুরুর সময় থেকে ঘন্টা দুয়েক খারাপ ছিল। ভোটারা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই সেখানে পৌঁছে যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

 সায়ন্তিকার অভিযোগ

সায়ন্তিকার অভিযোগ

তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন কমিশনকে জানানো সত্ত্বেও ইভিএম পাল্টানো হয়নি। ইভিএমগুলি ইচ্ছাকৃত খারাপ রাখার অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি যে সব বুথে ইভিএম খারাপ হয়েছে, সেগুলি তৃণমূলের শক্তঘাঁটি। বিষয়টিকে চক্রান্ত বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি দিদিই জিতবে এইসব বুথ থেকে।

সাধারণ মানুষের ভালোবাসা আটকানো যায় না

সাধারণ মানুষের ভালোবাসা আটকানো যায় না

মাসখানের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তৃণমূলের প্রার্থী তালিকায় বাঁকুড়া থেকে তাঁর নাম। এদিন ইভিএম খারাপ হওয়ার বিষয়টি নিয়ে টুইট করে সায়ন্তিকা বলেছেন চক্রান্ত করে মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা আটকানো যায় না। তাঁর দাবি ইভিএম খারাপ থাকায় মা-বোনেরা বাড়ি চবলে যাচ্ছেন। তাঁর প্রতিটি সেফ বুথে ইভিএম নিয়ে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন সায়ন্তিকা।

মন্দিরে গিয়ে টাকা বিলির অভিযোগ

মন্দিরে গিয়ে টাকা বিলির অভিযোগ

এদিন বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, মন্দিরে পুজো দিতে গিয়ে দুঃস্থদের মধ্যে টাকা বিলি করেছেন সায়ন্তিকা। কেন তিনি ভোটের দিন টাকা বিলি করলেন তাই নিয়েই প্রশ্ন। এব্যাপারে সায়ন্তিকা বলেছেন, মন্দিরের প্রণামী বাক্সে ১০১ টাকা দেওয়ার বদলে তিনি গরিব মানুষদের টাকা দেন। তাঁরা যদি আশীর্বাদ করেন তাহলে ক্ষতি কী প্রশ্ন করেছেন সায়ন্তিকা।

ছবি সৌজন্য টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+