চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা গায়েব! দেবের সহকারীর বিরুদ্ধে CBI-এর দাবি জানিয়ে মামলা হাইকোর্টে

লোকসভা নির্বাচনের আগে অস্বস্তিতে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। তাঁর সহকারী রমাপদ মান্না টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, চাকরির আশায় প্রায় আট লক্ষ আশি হাজার টাকা দেন রমাপদ মান্নাকে।

কিন্তু চাকরি না পাওয়ায় থানায় এফআইআর রুজু করতে চাইলে পুলিশ সেই অনুমতি নেয়নি। তারপরেই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন অভিযোগকারী। হাইকোর্ট সেই মামলা গ্রহণ করেছে। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভবানা।

Dev

  • দেবের সহকারীর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ

অভিযোগ, আশা কর্মীর চাকরি দেওয়ার নামে দেবের সহকারী রমাপদ মান্না টাকা নিয়েছিলেন। কিন্তু একদিকে যেমন চাকরি হয়নি, অন্যদিকে টাকা ফেরতও দেননি রমাপদ মান্না। সেই ঘটনায় থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন অভিযোগকারী। কিন্তু থানা সেই অভিযোগ নিতে অস্বীকার করেছে।

  • কে অভিযোগ করেছেন?

ঘটনাটি চন্দ্রকোণা এলাকার ক্ষীরপাই পুরসভার সাত নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকার। সেখানকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরা জানিয়েছেন, টাকার বিনিময়ে আশা কর্মীর চাকরি করিয়ে দিচ্ছেন বলে জানতে পেরে তিনি রমাপদ মান্নার সঙ্গে যোগাযোগ করেন। মেয়ের চাকরির বন্দোবস্ত করে দিতে বলেন। বদলে রমাপদ টাকার দাবি করেন বলে অভিযোগ গঙ্গেশ সাঁতরার। এজেন্টের মাধ্যমে ২০২২ সালে আট লক্ষ আশি হাজার টাকা গণেশ সাঁতরা দেন রমাপদকে এমনটাই দাবি। সেই সময় গঙ্গেশ সাঁতরাকে দ্রুত চাকরির আশ্বাস দেওয়া হয়।

কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে চাকরি হয়নি গঙ্গেশ সাঁতরার মেয়ের। এরই মধ্যে এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য তোলপাড় হয়। সেই সময় গঙ্গেশ সাঁতরা রমাপদ মান্নার সঙ্গে বারে বারে চাকরি নিয়ে কথা বলেন। প্রতিবারই তাঁকে ফিরিয়ে দেওয়া হয় বলে দাবি গঙ্গেশ সাঁতরার। যখন তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন, সেই সময় টাকা ফেরত চান গঙ্গেশ সাঁতরা। কিন্তু কোনও টাকাই ফেরত দেওয়া হয়নি বলে দাবি।

  • কী বলছেন অভিযুক্ত

প্রকাশিত খবর অনুযায়ী, দেবের সহকারী রমাপদ মান্না অভিযোগকারীকেই চিনতে অস্বীকার করেন। এরপরে গত শুক্রবার গঙ্গেশ সাঁতরা চন্দ্রকোণা টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান। সেখানে এব্যাপারে এফআইআর দায়েরের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ।

  • কী বলছেন যুযুধান দুই প্রার্থী

দেবের সহকারীর বিরুদ্ধে অভিযোগ ছড়িয়ে পড়তেই ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় দেবকে নিশানা করেন। এব্যাপারে দেব বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত হওয়া উচিত। যদি সেই ব্যক্তির দোষ প্রমাণিত হয়, তাহলে তাকে শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেছেন দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+