বাবুলের বিজয়রথ এগিয়ে চলেছে, বিজেপিকে চতুর্থস্থানে ছিটকে দিয়ে বামেরা দ্বিতীয়
বালিগঞ্জ উপনির্বাচনের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়ের বিজয়রথ এগিয়ে চলছে তরতরিয়ে। বাবুলের এই অগ্রগমনে বিজেপি ছিটকে গিয়েছে চতুর্থস্থানে। বালিগঞ্জে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে সিপিএম।
বালিগঞ্জ উপনির্বাচনের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়ের বিজয়রথ এগিয়ে চলছে তরতরিয়ে। বাবুলের এই অগ্রগমনে বিজেপি ছিটকে গিয়েছে চতুর্থস্থানে। বালিগঞ্জে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে সিপিএম। অন্তত ষষ্ঠ রাউন্ড গণনা পর্যন্ত সেই প্রবণতাই জারি রয়েছে। কংগ্রেস তৃতীয় স্থানে উঠে এসেছে, তারপরে বিজেপি।

শনিবার বালিগঞ্জ গণগণনা শুরুর পরই দেখা গেল, বাবুল সুপ্রিয় জয়ের দিকে এগিয়ে চলেছে নিরলস গতিতে। ষষ্ঠ রাউন্ডের শেষে বাবুল সুপ্রিয় ৯১০৫ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। প্রথম রাউন্ডের শেষে বাবুল সুপ্রিয় ২১৭০ ভোটে এগিয়ে ছিলেন। তারপর দ্বিতীয় রাউন্ডের শেষে তাঁর অগ্রগমন চার হাজারেরও বেশি ভোটে। ষষ্ঠ রাউন্ডের শেষ বালিগঞ্জে তা বেড়ে হয়েছে ৯১০৫। অর্থাৎ বাবুল সুপ্রিয় প্রতি রাউন্ডেই একটু একটু এগোতে শুরু করেছেন বালিগঞ্জে।
সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সংঘটিত হচ্ছে। এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে বিজেপি থেকে আসা বাবুল সুপ্রিয়কে। আর বাবুলের ছেড়ে আসা আসানসোলে প্রার্থী করা হয় বালিউড তারকা শত্রুঘ্ন সিনহাকে। দুটি কেন্দ্রেই জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল। তার মধ্যে বাবুল সুপ্রিয় গণনা শুরুর আগেই তাঁর কনফিডেন্টে্র কথা প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন। ভোটের ফলাফলে আসতে শুরু করতেই দেখা গিয়েছে বাবুল এগিয়ে চলেছে জয়ের পথে।
বালিগঞ্জে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র প্রতিদ্বন্দ্বী বিজেপির কেয়া ঘোষ। সিপিএমের প্রার্থী সায়রা হালিম। আর কংগ্রেসের প্রার্থী হয়েছেন কামরুজ্জামান। ভোটের ফলাফল আসতে শুরু হওয়ার পর থেকে দেখা যাচ্ছে সিপিএম উঠে এসেছে দ্বিতীয় স্থানে। ষষ্ঠ রাউন্ডের শেষে তৃণমূল যেখানে ভোট পেয়েছে ১৮৮৭৪, সিপিএম ভোট পেয়েছে ৯৭৬৯। কংগ্রেস ভোট পেয়েছে প্রায় ৩০৪৭। আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন ১৭৪৪।
বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র অগ্রগমন জারি রয়েছে প্রতি রাউন্ডেই। প্রাপ্ত ভোটের পরিসংখ্যান অনুযায়ী তৃণমূল এখানে ৫৭ শতাংশ ভোট পেয়েছে এখন পর্যন্ত। তৃণমূলের ভোট ৭০ শতাংশ থেকে কমেছে। সেখানে দ্বিতীয় স্থানে থাকা সিপিএম ভোট পেয়েছে ২৯ শতাংশ। ৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৯ শতাংশ ভোট পাওয়া সিপিএমের পক্ষশ্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। কংগ্রেস ভোট পেয়েছে ১২ শতাংশ। এই সংখ্যাটিও তাৎপর্যপূর্ণ। বিজেপি রয়েছে চতুর্থ স্থানে। মাত্র ৬ শতাংশ ভোট পেয়েছে বিজেপি।
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ২০২১ সালের ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় জিতেছিল প্রায় ৭০ হাজার ভোটে। ৭০ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন তিনি। কিন্তু এবার তৃণমূলের মার্জিন অনেকটটা কমতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাবুল সুপ্রিয়ের প্রাপ্ত ভোট শতাংশ সুব্রত মুখোপাধ্যায়ের প্রাপ্ত ভোটের থেকে অনেক কম হতে পারে বলেই ধারণা। কিন্তু সিপিএমের উত্থান আর বিজেপির পদস্খলন এখানে বিশেষ গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications