অগ্নিগর্ভ ট্যাংরা, দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ
তৃণমূল-বিজেিপ সংঘর্ষে অগ্নিগর্ভ ট্যাংর। এলাকা দখলকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে উত্তাল ট্যাংরার মথুরবাবু লেন। সংঘর্ষে দুই পক্ষের তিন জন আহত।
তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ ট্যাংর। এলাকা দখলকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে উত্তাল ট্যাংরার মথুরবাবু লেন। সংঘর্ষে দুই পক্ষের তিন জন আহত। এলাকা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে শনিবার দুপুরে। তৃণমূল- বিজেপি সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে।

দলীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে সংঘর্ষ জড়ায় দুই পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিসকে। গণ্ডগোল থামাতে গেেল পুলিসকেও আক্রমণ করা হয় বলে অভিযোগ। পুলিসের সামনেই দফায় দফায় চলে সংঘর্ষ।
এন্টালি থানা পৌঁছেছে ঘটনাস্থলে। অবৈধ জমায়েত হঠাতে লাঠিচার্জ করতে হচ্ছে দফায় দফায়। সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়েছেন পথচারী এক যুবক। গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে বেরোতে চাইছেন না। গোটা এলাকায় টহল িদচ্ছে পুলিস। আন্ধকার নামলে অশান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications