পুলিশের কাজ করছে তৃণমূল! বিজেপির সঙ্গে সংঘর্ষের জেরে উত্তপ্ত রিজেন্ট পার্ক এলাকা
ফের কলকাতাতেই তৃণমূল বিজেপির সংঘর্ষের অভিযোগ। কারণও একই। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে তৃণমূলের বাধার অভিযোগ। পাল্টা হামলাচালায় বিজেপি।
ফের কলকাতাতেই তৃণমূল বিজেপির সংঘর্ষের অভিযোগ। কারণও একই। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে তৃণমূলের বাধার অভিযোগ। পাল্টা হামলা চালায় বিজেপি। রিজেন্ট পার্ক থানাও ঘেরাও করা হয়। নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

কলকাতা পুরসভা ৯৭ নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্কের শান্তিনগর। এখানেই রাতেও সদস্য সংগ্রহ অভিযান চালাচ্ছিল বিজেপি। অভিযোগ, বাধা দেয় তৃণমূল। পুলিশের অনুমতি পত্র দেখতে চাওয়া হয় বলেও অভিযোগ। হাতহাতি থেকে প্রথমে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। পরে পাল্টা হামলা বিজেপির।
এলাকার বিজেপি নেত্রী অভিযোগ তাদের ক্যাম্পের ওপর হামলা চালায় ৬০ থেকে ৭০ জনের একটি দল। সেই ক্যাম্পে তখন বয়স্ক, মহিলা মিলিয়ে ১০ জন উপস্থিত ছিলেন।
১১ দিন আগে একই কারণে রণক্ষেত্র হয়ে উঠেছিল কলকাতা পুরসভার অন্তর্গত শহিদ স্মৃতি কলোনি। এলাকাটি পঞ্চসায়র থানার অন্তর্গত। বিজেপির অভিযোগ তৃণমূল প্রথমে হামলা চালায়। আক্রমণ সামলে, আহত কর্মী সমর্থকদের চিকিৎসার পর শহিদ স্মৃতি কলোনির যেসব তৃণমূল কর্মী সমর্থক বিজেপির কর্মী সমর্থকদের ওপর হামলায় অভিযুক্ত, তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করে এবং হামলা চালায় বলে অভিযোগ। এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী।












Click it and Unblock the Notifications