লেকটাউনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, থানা ঘেরাও করো বিক্ষোভ গেরুয়া শিবিরের
লেকটাউনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, থানা ঘেরাও করো বিক্ষোভ গেরুয়া শিবিরের
লেকটাউনে বিজেপি নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। লেকটাউন থানায় অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে লেকটাউন থানার সামনে গভীর রাত অব্দি বিক্ষোভও চলে বিজেপি কর্মীদের।

অভিযোগ রবিবার সকালে বিজেপি কর্মী সমর্থকরা যখন লেক টাউন এলাকায় ফ্লেক্স, ব্যানার লাগাচ্ছিল সেই সময় বিধান নগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসুর অনুগামীরা সেই সমস্ত কিছু ছিড়ে ফেলে এবং ঘটনাস্থলে একজন তৃণমূল কর্মীর হাতে নাতে ধরে ফেলে বিজেপি সমর্থকরা। এরপর লেকটাউন থানায় অভিযোগ করে ফেরার সময় তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে কোনরকমে প্রাণে বাঁচে সেই বিজেপি কর্মী। এরপরই লেকটাউন থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভ গভীর রাত অব্দি চলে শেষমেষ পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিজেপি কর্মীরা।
ভোটের মরসুমে চরছে রাজনৈতিক উত্তাপ, দফায় দফায় রাজনৈতিক উত্তেজনা, গন্ডগোল। এক রাতেই কয়েক কিলোমিটারের মধ্যেই দুটি জায়গায় রাজনৈতিক গন্ডগোল। প্রথমে বিধান নগর বিধানসভা কেন্দ্রের লেকটাউন এলাকার, পরবর্তীকালে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের কৈখালীর চিরিয়ামোর এলাকায় বিজেপির কার্যালয় ভাঙচুর,ব্যানার, ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। গতকাল রাতে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী বিজেপি কার্যালয়ে আক্রমণ করে। ভাঙ্গা হয় কার্যালয়ের কাঁচ। ঘটনার অভিযোগ জানানো হয়েছে এয়ারপোর্ট থানায়।












Click it and Unblock the Notifications