আর্টিস্ট ফোরামের নির্বাচনে কার্যত তৃণমূল-বিজেপির প্রতিদ্বন্দ্বিতা, ভিন্ন মত অনেক শিল্পীর
আর্টিস্ট ফোরামের নির্বাচনে কার্যত তৃণমূল-বিজেপির প্রতিদ্বন্দ্বিতা, ভিন্ন মত অনেক শিল্পীর
আর্টিস্ট ফোরামের নির্বাচনকে ঘিরে পুরোপুরি নির্বাচনী উত্তাপ টলিপাড়ায়। পরিচিত মুখেরাই নির্বাচনী যুদ্ধে সামিল হয়েছেন। তাঁদের রাজনৈতিক পরিচয়ে তারা তৃণমূল ও বিজেপি শিবিরে বিভক্ত। যদিও অনেকেই বলছেন এঅবস্থা তাঁদের কাছে কাম্য নয়।

আর্টিস্ট ফোরামের নির্বাচন
শিল্পীরা বিভক্ত রাজনৈতিক শিবিরে। তাঁরা মূলত শাসক ও বিরোধী শিবিরে সক্রিয়। রয়েছেন ভরত কল, অঞ্জনা বসু, রূপা ভট্টাচার্য, শর্বরী মুখোপাধ্যায়, সোহম চক্রবর্তীরা। নেমেছেন আর্টিস্ট ফোরামের নির্বাচনে।

আর্টিস্ট ফোরামের সভাপতি ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
এতদিন পর্যন্ত আর্টিস্ট ফোরামের সভাপতি ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি তিনি আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। নতুনদের সুবিধা করে দিতেই তিনি নির্বাচনে দাঁড়াননি বলে জানিয়েছেন।

রাজনীতির চর্চায় উদ্বেগ
যদিও আর্টিস্ট ফোরামের নির্বাচনে রাজনীতির চর্চায় উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন শিল্পী। প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এটা আর্টিস্ট ফোরামের নির্বাচন না অন্য নির্বাচনে তা বোঝা যাচ্ছে না। শুধু তিনিই নন, পরিচিত অনেকেই এই মত প্রকাশ করেছেন। পোস্টার দিয়ে লড়াই হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। তবে নির্বাচন সুষ্ঠুভাবে হোক, বলছেন অনেক শিল্পী।

সুন্দর কমিটি হোক, বলছেন শিল্পীরা
রাজনৈতিক লড়াইকে দূরে সরিয়ে রেখে সুন্দর লড়াই হোক। এবং কমিটিও সুন্দর হোক, বললেন অনেক শিল্পী। কেননা আর্টিস্ট ফোরাম শিল্পীদের পাশে থাকে।
প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে প্রতারণার অভিযোগ, নাম জড়াল বিজেপি শাসিত একের পর এক রাজ্যের












Click it and Unblock the Notifications