কলেজ ছাত্রকে ধারালো অস্ত্রের কোপ! অভিযুক্ত তৃণমূল
বরাহনগরে কলেজ ছাত্রকে ধারালো অস্ত্রের কোপ। বিজেপি করার অপরাধে এই হামলা বলে অভিযোগ পরিবারের।
বরাহনগরে কলেজ ছাত্রকে ধারালো অস্ত্রের কোপ। বিজেপি করার অপরাধে এই হামলা বলে অভিযোগ পরিবারের। বরাহনগর স্টেট জেনালের হাসপাতালে ভর্তি ওই ছাত্রের অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফে এই ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

বরাহনগর গঙ্গাধর সেন লেনের বাসিন্দা তমাল দে বিদ্যাসাগর কলেজ ছাত্র। পাড়ায় এঁদের পরিবার বিজেপি সমর্থক বলেই পরিচিত। অভিযোগ সোমবার বিকেলে তমাল দের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। অভিযোগ দলটির নেতৃত্বে ছিল ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে। রক্তাক্ত অবস্থায় তমালকে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সে স্থিতিশীল বলেই জানা গিয়েছে। ওইদিন হামলায় বাধা দিতে গেলে তমালের বাবা ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ।
যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি ঘটনায় রাজনীতির কোনও যোগ নেই। তমাল দের ও তার পরিবারের তরফে বরাহনগর থানায়
অভিযোগ দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications