রবিবার পর্যন্ত হাতে সময়, আর জি করের ঘটনা নিয়ে কী বার্তা দিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল?
কেবল সঞ্জয় রায়কে ঘিরে আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনা থেমে নেই। তদন্তের প্রক্রিয়া বড় আকার নেবে। মুখ্যমন্ত্রীর কথা ধরেই এই বার্তা দিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। সোমবার সোদপুরে মৃতার বাড়িতে বাবা মায়ের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল।
আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে শুক্রবার। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রায় নামে এক সিভিক পুলিশকে গ্রেফতার করা হয়৷ সঞ্জয় একমাত্র অভিযুক্ত। পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল। কিন্তু সেই কথা মানতে চাননি আর জি কর হাসপাতালের একটা বড় অংশ। প্রতিবাদ শুরু হয়।

এত বড় জঘন্য ঘটনা মাত্র একজন করেছে, বিশ্বাসযোগ্য নয়। একাধিক ব্যক্তি সঙ্গবদ্ধভাবে এই জঘন্য অপরাধ করেছে। তাদের সকলকে সামনে আনতে হবে। সকলের শাস্তি চাই। এই দাবি বিভিন্ন মহলে উঠেছে। সোমবার সেই আন্দোলন আরও গতি পেয়েছে। গোটা ভারতবর্ষ জুড়ে এই ঘটনার নিন্দা শুরু হয়েছে।
ইন্টারনেট দুনিয়ায় একাধিক ফোন কল উঠে আসছে। আর জি করের ঘটনায় ভিতরের প্রভাবশালী জড়িয়ে। তাদের নাম প্রকাশ্যে বলা যাবে না। এমন কথাবার্তাও শোনা গিয়েছে। ফলে পরিস্থিতিতে আর সোজা রাস্তায় যাচ্ছে না। সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তদন্ত প্রক্রিয়া যে একটি নির্দিষ্ট অঞ্চল দিয়ে হবে। তাও এখন আর হচ্ছে না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ভেতরের কেউ জড়িয়ে থাকলে তাদেরও ধরা হবে৷ আর সেই কথাকেই মান্যতা দিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল৷ ঘটনায় আর কারা জড়িয়ে রয়েছেন? সেই সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। আরও গভীরে গিয়ে তদন্ত প্রক্রিয়া হবে।
সেক্ষেত্রে কোনও তথ্য, সূত্র, কথোপকথন থাকলে অবিলম্বে পুলিশকে জানাতে বলা হয়েছে। পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে মনে করছেন, একাধিক ব্যক্তি এই কাজের সঙ্গে জড়িয়ে। অর্থাৎ পুলিশের উপর দায়িত্ব আরও অনেকটাই বেড়ে গেল।
শুধু তাই নয়, রবিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে। তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের গ্রেফতার করতে হবে। তা না হলে, সিবিআইকে তদন্তভার দেওয়া হবে৷ এই কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে চাপ বাড়ছে কলকাতা পুলিশের। কীভাবে তদন্ত হবে? কোন পথে তদন্তের গতিপ্রকৃতি যাবে? সেই প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications