কলকাতায় মুষলধারায় বৃষ্টি! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। একইসঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। একইসঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে অগ্রসর হয়েছে মৌসুমী বায়ু।

 কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলিতে।

একইসঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ হিমাময় সংলগ্ন পশ্চিমবঙ্গে।
এছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পুরো অংশ, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, জলপাইগুড়ি, আালিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং-এর কিছু জায়গা এবং সিকিমের বেশিরভাগ অংশে প্রবেশ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+