অবশেষে স্বস্তির আবহাওয়া! বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়, জেনে নিন
কিছুক্ষণের মধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বয়ে যেতে পারে বজ্র বিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের একাধিক জেলাতেও।

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। তাপমাত্রা অন্যদিনের থেকে কম। বেলা সাড়ে দশটার পর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিও শুরু হয়। এই বৃষ্টিতে গরম থেকে কিছুটা স্বস্তি মেলে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস দুপুরের দিকে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রপাত হওয়ার সঙ্গে এলাকাগুলিতে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার সম্ভাবনা। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications